নিউইয়র্কের জ্যামাইকায় কম্বল বিতরণ বাংলাদেশ অ্যাসোসিয়েশনের
প্রবাস নিউজ ডেস্কঃ
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে জ্যামাইকা বাংলাদেশ অ্যাসোসিয়েশন (জেবিএ)। বৈরি আবহাওয়া উপেক্ষা করে প্রায় তিন শতাধিক বিদেশি ও বাংলাদেশিদের মাঝে গত বুধবার (৬ ডিসেম্বর) কম্বল বিতরণ করা হয়।
প্রতি বছর শীত মৌসুমে কনকনে হিমেল হাওয়া, তুষারপাত ও তীব্র শৈত্যপ্রবাহ দরিদ্র জনগোষ্ঠী, বাস্তুহারা মানুষদের উপর বিরূপ প্রভাব ফেলে এবং মানুষের স্বভাবিক জীবন যাত্রার পথ ব্যহত হয়। সেইসব শীতার্ত হতদরিদ্র মানুষের প্রতি সাহায্য ও সহানুভূতির হাত প্রসারিত করে জ্যামাইকা বাংলাদেশ অ্যাসোসিয়েশন মানবিক উদ্যোগ নিয়েছে। কম্বল বিতরণের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুইন্স বরোর প্রেসিডেন্ট ডোনাভান রিচাডর্স।
বুধবার দুপুরে ১৬৯ স্ট্রিট ও জ্যামাইকা এভিনিউয়ে প্রায় তিন শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। বিতরণের আগে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠান হয়। এতে সভাপতিত্ব করেন জ্যামাইকা বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইঙ্ক'র সভাপতি গোল্ডেন এইজ হোম কেয়ারের সিইও এবং সাপ্তাহিক আজকাল সম্পাদক শাহনেওয়াজ। আলোচনায় অংশ নেন সংগঠনের উপদেষ্টা এম এ ওসমান গনি, বিশিষ্ট সমাজসেবক ফখরুল ইসলাম দেলোয়ার, সাধারণ সম্পাদক রাব্বী সৈয়দ, সহ-সভাপতি রীনা সাহা, সহ-সাধারণ সম্পাদক আনজাম সিদ্দিকী রাফি, সাংগঠনিক সম্পাদক-লুৎফর রহমান, কার্যকরী কমিটির সদস্য মোহাম্মদ আলী প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের কোষাধ্যক্ষ আহনাফ আলম।
জেবিএ সভাপতি শাহনেওয়াজ বলেন, ‘নিঃস্বার্থভাবে শীতার্ত মানুষের সাহায্য ও সেবা করা মানবতার সেবা। এমন মহৎ কাজই মানব সভ্যতাকে এগিয়ে নিয়ে যায়। ছোট্ট এই প্রচেষ্টা দ্বারা জ্যামাইকায় বসবাসকারী শীতার্ত সব মানুষের শীত নিবারণের জন্য প্রয়োজনীয় শীতবস্ত্র দেওয়া সম্ভব নয়। কিন্তু আমাদের এই ছোট উদ্যেগের ফলে কিছু মানুষের পাশে দাঁড়াতে পেরেছি। এটা নতুন এ সংগঠনের স্বার্থকতা বলে আমি মনে করি। জাতি-ধর্ম-বর্ণ ও দলমত নির্বিশেষে সমাজের ধনাঢ্য ও বিত্তবান ব্যক্তিদের অসহায় মানুষের পাশে অবশ্যই দাঁড়ানো উচিত।’
কম্বল বিতরণ অনুষ্ঠানে নিউইয়র্ক সিটি মেয়রের প্রতিনিধি, মূলধারার রাজনীতিক, সাংবাদিকসহ আয়োজকদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন আসাদুজ্জামান বাবু, মরিয়ম মারিয়া, জলি আহমেদ, এডভোকেট কামরুজ্জামান বাবু, সামিউল করিম আলমগীর, বদরুদ্দোজা সাগর, মোতালিব সিকদার, মোস্তফা অনিক রাজ, বেলাল আহমদ, বদরুদ্দোজা সাগর, মোসলেহউদ্দিন খান সেলিম, মাহবুবুল ফিরোজ, হুমায়ুন কবীর তুহিন প্রমুখ
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








