কাতারে অ্যাডভোকেট বদিউল আলমকে সংবর্ধনা
প্রবাস নিউজ ডেস্কঃ
বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট বদিউল আলম সুজনকে সংবর্ধনা দিয়েছে কাতার লাকসাম-মনোহরগঞ্জ উন্নয়ন ফোরাম।
কাতারের স্থানীয় সময় রোববার রাতে রাজধানী দোহা জাদিদ আমান উল্লাহ রেস্টুরেন্টের হল রুমে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে ও মোহাম্মদ আজাদ হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠানে অসংখ্য প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অ্যাডভোকেট বদিউল আলম সুজন বলেন, দেশ ও পরিবার ছেড়ে আজ আপনারা জীবিকার তাগিদে প্রবাসী হয়েছেন। আপনাদের এই মহত ত্যাগ মাতৃভূমি বাংলাদেশ ও আপনাদের পরিবারের জন্য কল্যাণ বয়ে আনবে এই প্রত্যাশা করি।
এ সময় আরও বক্তব্য দেন, মাওলানা আব্দুজ জাহের, সাংবাদিক কাজী শামীম, সংগীত শিল্পী মাহবুব রিয়াজ, মেহতাজ হক, প্রান্ত, রবিউলসহ অনেকে।
করোনাভাইরাসের তান্ডবের সময় ‘সেইভ দ্য হিউম্যানিটি’ সংগঠনের প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট বদিউল আলম সুজন। ওই সময় তিনি কুমিল্লা জেলাজুড়ে বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার অসুস্থ মানুষের কাছে সরবরাহ করেন।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








