কলকাতায় বাংলাদেশ বইমেলা শুরু আজ
প্রবাস নিউজ ডেস্কঃ
কলকাতা বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ছাড়াও কলেজ স্ট্রিটে রয়েছে কলকাতা মেডিকেল কলেজের মতো প্রাচ্যের অন্যতম বিখ্যাত সব শিক্ষা প্রতিষ্ঠান। আর সেই শিক্ষা প্রতিষ্ঠানকে ঘিরে ভারতের সবচেয়ে ব্যস্ততম বইয়ের বাজার গড়ে উঠেছে ঐতিহাসিক কলেজ স্ট্রিটে। এখানে রয়েছে মান্না দের সেই বিখ্যাত গানের কফি হাউজও।
সোমবার শুরু হওয়া ১১তম বাংলাদেশ বই মেলায় ৬৫টি প্রকাশনী সংস্থা অংশ নিচ্ছে। এবারে ‘হৃদয়ে বঙ্গবন্ধু’ নামাঙ্কিত একটি স্টল সাজানো হয়েছে বঙ্গবন্ধুকে নিয়ে লেখা বই ও তার স্থিরচিত্রে। এ ছাড়াও প্রতি সন্ধ্যায় মেলা প্রাঙ্গণে আয়োজন করা হবে সাংস্কৃতিক অনুষ্ঠানের।
এ বিষয়ে কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপ-হাইকমিশনার আন্দালিব ইলিয়াস বলেন, প্রত্যেকদিন বিকেল বেলায় বইয়ের বিভিন্ন টপিক ও সাহিত্যের বিষয় নিয়ে সেমিনার হবে। এছাড়াও প্রতিদিনই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে।
কলকাতায় বাংলাদেশ বইমেলা হওয়ার খবরে উচ্ছ্বসিত স্থানীয় পাঠকসমাজ। মেলা শুরুর আগেই অনেকেই হাজির বাংলাদেশি বইয়ের খোঁজ করতে। এক ব্যক্তি বলেন, বাংলাদেশি বই মেলা নিয়ে সবাই আগ্রহী থাকে। আশা করছি সবাই বইমেলাতে আসবেন।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








