মালয়েশিয়ায় হাতে হাতে পাসপোর্ট পাবেন প্রবাসী বাংলাদেশিরা
প্রবাস নিউজ ডেস্কঃ
মালয়েশিয়ায় অনথিভুক্ত অভিবাসী কর্মীদের চলমান বৈধকরণ প্রোগ্রাম ‘আরটিকে ২.০’প্রক্রিয়ায় প্রবাসী বাংলাদেশিদের জন্যও বৈধ হওয়ার সুযোগ তৈরি হয়েছে। এই সুযোগ কাজে লাগাতে বাংলাদেশিদের পোস্ট অফিসের পাশাপাশি বিশেষ ব্যবস্থাপনায় কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাই কমিশনের পাসপোর্ট সার্ভিস সেন্টার ও কুয়ালালামপুরের সিবিএল মানি ট্রান্সফার রেমিট্যান্স হাউস থেকে যৌথভাবে হাতে হাতে পাসপোর্ট সরবরাহ সুবিধা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
কুয়ালালামপুরের সিবিএল মানি ট্রান্সফার রেমিট্যান্স হাউস থেকে সরাসরি পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন বাংলাদেশিরা। প্রতীকী ছবি
মোহাম্মদ আবদুল কাদের
সোমবার (৪ ডিসেম্বর) কুয়ালালামপুর বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (বাণিজ্যিক) পাসপোর্ট ও ভিসা উইংয়ে অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত প্রণব কুমার ঘোষের স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাই কমিশনের পাসপোর্ট সার্ভিস সেন্টার ও কুয়ালালামপুরের সিবিএল মানি ট্রান্সফার রেমিট্যান্স হাউস থেকে সার্ভিসটি গ্রহণ করতে আগে থেকে অনলাইনে আবেদন করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ১৭, ২৯ ও ৩০ ডিসেম্বর এই তিনদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কুয়ালালামপুরের সিবিএল মানি ট্রান্সফার রেমিট্যান্স হাউস থেকে সরাসরি পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন বাংলাদেশিরা। সরাসরি পাসপোর্ট সংগ্রহকারীদের আগামী ১২ থেকে ২৬ ডিসেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।
এছাড়া, আগামী ২৭ ও ২৮ ডিসেম্বর- এ দুদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাই কমিশনের পাসপোর্ট সার্ভিস সেন্টার থেকে সরাসরি পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন বাংলাদেশিরা। এক্ষেত্রে সরাসরি পাসপোর্ট সংগ্রহকারীদের যথাক্রমে আগামী ২০ ও ২১ ডিসেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।
মালয়েশিয়ায় বর্তমানে অনথিভুক্ত বা অবৈধ অভিবাসীদের বৈধকরণ কর্মসূচি চলছে। ‘রিক্যালিব্রেশন ২.০’ নামে এই কর্মসূচি চলতি বছরের ২৭ জানুয়ারি থেকে শুরু হয়েছে; যা শেষ হবে চলতি বছরের ৩১ ডিসেম্বর। এই সময়ের মধ্যে যাতে সব প্রবাসী বাংলাদেশি তাদের নাম নিবন্ধন করতে পারেন, সেই লক্ষ্যে পাসপোর্ট সেবা দিতে নতুন উদ্যোগ হাতে নিয়েছে কুয়ালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন।
যেসব পাসপোর্ট আবেদনকারীর তথ্য অনলাইনে থাকবে শুধুমাত্র তারাই সরাসরি উপস্থিত হয়ে হাতে হাতে পাসপোর্ট গ্রহণ করতে পারবেন। এছাড়াও পোস্ট অফিসের মাধ্যমে পাসপোর্ট বিতরণের সার্ভিসটিও যথারীতি চালু থাকবে।
নির্ধারিত স্থান থেকে পাসপোর্ট সংগ্রহের জন্য https://appointment.bdhckl.gov.bd/other এই ঠিকানায় গিয়ে অনলাইনে অ্যাপয়েনমেন্ট গ্রহণ করতে হবে। একইসঙ্গে পাসপোর্ট সংগ্রহের জন্য ডাকযোগ সেবাটি চালু থাকবে। তবে একইসঙ্গে দুই ধরনের সার্ভিসে অ্যাপয়েনমেন্ট গ্রহণ করা থেকে বিরত থাকার জন্য প্রবাসী বাংলাদেশিদের অনুরোধ করা হয়েছে।
কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাই কমিশন মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসি বাংলাদেশিদের সর্বোচ্চ সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








