মালয়েশিয়ায় বাংলাদেশি স্টুডেন্ট অর্গানাইজেশনের নতুন কমিটি ঘোষণা
প্রবাস নিউজ ডেস্কঃ
মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশনের (বিএসওএম) নতুন কমিটি গঠিত হয়েছে। ২০২৩-২৪ সালের এ কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহ্ আহমেদ রেজা। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি অব মালয়েশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শেখ মাহেজাবীন।
মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশনের (বিএসওএম) নতুন কমিটি গঠিত হয়েছে।
মোহাম্মদ আবদুল কাদের
স্থানীয় সময় শুক্রবার (১ ডিসেম্বর) বিএসওএমের ফেসবুক পোস্টের মাধ্যমে সংগঠনটির নতুন কমিটি ঘোষণা করা হয়।
সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও সিনিয়র সহ-সভাপতি এস এম আশিবুর হাসনাত সাদী (ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়া), সহ-সভাপতি মো. আসরাফ আলি (ইউনিটেন), সাদিয়া রহমান বিপা (ইউনিটেন), মাসরুল হক চৌধুরী (টেইলর ইউনিভার্সিটি), জয়েন্ট সেক্রেটারি মো. রিয়াদ হোসেন (সিটি ইউনিভার্সিটি), আসাদুল্লাহ আল গালীব রাব্বি (এমএমইউ), ইযাযুল হাসান (ইউজিএম), অনিকা বরকত (ইউপিএম)-সহ ২৬ জনের আংশিক কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটি প্রসঙ্গে সদ্য দায়িত্বপ্রাপ্ত সভাপতি রেজা জানান, বিএসওমের কার্যক্রমকে বেগবান করার লক্ষ্যে কাজ করবে এই কমিটি।
নতুন কমিটির সাধারণ সম্পাদক মাহেজাবীন বলেন, ‘সংগঠন একজন শিক্ষার্থীর জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নেতৃত্ব ও নেটওয়ার্কিং স্কিলের মতো অনেক গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা এই প্লাটফর্ম থেকেই হয়। তাছাড়া বিদেশে এসেও যেন শিক্ষার্থীরা তাদের সংস্কৃতি নিয়ে সচেতন থাকতে পারে সে লক্ষ্যেও কাজ করবে সংগঠনটি।’
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








