আরব আমিরাতে মোবাইল ব্যবসায় বাংলাদেশিদের আধিপত্য
প্রবাস নিউজ ডেস্কঃ
সংযুক্ত আরব আমিরাতে মোবাইল ব্যবসায় বাড়ছে বাংলাদেশিদের আধিপত্য, যা রেমিট্যান্সেও রাখছে বড় ভূমিকা। মোবাইলসহ বিভিন্ন পণ্য বাজারজাতকরণে বাংলাদেশি ব্যবসায়ীদের ওপর এখন অনেকটাই নির্ভরশীল প্রযুক্তি কোম্পানিগুলো। তবে দীর্ঘদিন ধরে শ্রমিক ভিসা বন্ধ থাকায় এই খাতে দেখা দিয়েছে কর্মী সংকট।
দুবাই, সারজা, আজমানসহ সংযুক্ত আরব আমিরাতের প্রায় সব শহরেই মোবাইলসহ প্রযুক্তি ব্যবসায় এখন বাংলাদেশিদের আধিপত্য। মধ্যপ্রাচ্যের এই দেশটিতে অন্যান্য ব্যবসার তুলনায় ইলেকট্রনিক্স ব্যবসায় বলতে গেলে সবচেয়ে এগিয়ে প্রবাসীরা।
বাঙালি অধ্যুষিত এলাকার বিভিন্ন মার্কেটে চলছে রমরমা ব্যবসা। অর্থনীতি শক্তিশালী করার পাশাপাশি যা রেমিট্যান্সেও রাখছে বড় ধরনের ভূমিকা।
তবে দীর্ঘদিন ধরে শ্রমিক ভিসা বন্ধ থাকায় লোকবলের অভাবে এই খাতে দেখা দিয়েছে কিছুটা স্থবিরতা। এছাড়া, ভিসা পরিবর্তনের সুযোগ না থাকায় কাজ জানা থাকা সত্ত্বেও কোম্পানি পরিবর্তন বা এই কাজে আসতে পারছেন না প্রবাসীরা।
তারা বলছেন, দক্ষ জনশক্তি রফতানি করতে পারলে আরব আমিরাতের ইলেকট্রনিক বাজারে বাংলাদেশিদের আরও প্রভাব বাড়ার পাশাপাশি শক্তিশালী হবে দেশীয় অর্থনীতি।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








