পর্তুগালের ক্ষমতাসীন দলের ইউথ এসেম্বলিতে বাংলাদেশের কৌশিক
প্রবাস নিউজ ডেস্কঃ
গত ২৪ নভেম্বর লিসবনে সোশ্যালিস্ট পার্টির অফিসে অনুষ্ঠিত দলটির পলিটিক্যাল কাউন্সিলে কৌশিকের প্যানেল জয়লাভ করায় এক্সিকিউটিভ বডির মেম্বার নির্বাচিত হন তিনি। এরপর সব এক্সিকিউটিভ বডির সদস্যদের ভোটে ইউথ এসেম্বলিতে ইমিগ্রেশন সেক্রেটারি নির্বাচিত হন কৌশিক।
কাউন্সিলেই লিসবন মহানগর শাখার সভাপতি জোয়াও পেরেইরা আনুষ্ঠানিকভাবে কৌশিকের ইমিগ্রেশন সেক্রেটারি হওয়ার বিষয়ে ঘোষণা দেন।
পর্তুগালের রাজনীতিতে সিনিয়র প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণ থাকলেও, এই প্রথম কোনো বাংলাদেশি যুবক পর্তুগিজ যুব সোসালিষ্ট পার্টির এক্সিকিউটিভ বডির মেম্বার নির্বাচিত হলেন।
লিসবন মহানগর শাখার সভাপতি জোয়াও পেরেইরা বলেন,
অভিবাসীরা সবার মতোই সমান অধিকার পাওয়ার দাবিদার। সাজিন সাম্প্রতিক সময়ে সোশ্যালিস্ট পার্টির রাজনীতিতে বেশ সক্রিয় এবং কর্মঠ। আমরা আশা করি সামনে সে আরও ভালো কাজ করবে।
কাউন্সিলে আরও উপস্থিত ছিলেন লিসবন মহানগরীর সাবেক সভাপতি দোয়ার্ত মার্সালসহ দলটির শতাধিক সদস্য।
কাউন্সিলে সাজিন আহম্মেদ বলেন,
সবাই একসঙ্গে থাকলে ইমিগ্রেশন বিষয়কসহ নানা সমস্যা সমাধানে কাজ করা সহজ হবে। অভিবাসী এবং পর্তুগীজদের মাঝে সেতু হয়ে অভিবাসীদের ভবিষ্যৎ সহজতর করা ও পারস্পরিক সম্পর্কের উন্নয়নই আমার স্বপ্ন।
পর্তুগালের মূলধারার রাজনীতিতে দেশটিতে বসবাস করা সব অভিবাসীদের অংশগ্রহণের আহ্বান জানান সাজিন আহম্মেদ কৌশিক।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








