ইতালিতে শুরু হচ্ছে স্পন্সর ভিসার ‘ক্লিক ডে’
প্রবাস নিউজ ডেস্কঃ
ইতালিতে শনিবার (২ ডিসেম্বর) থেকে চলতি বছরের স্পন্সর ভিসার ‘ক্লিক ডে’ শুরু হচ্ছে। ১ লাখ ৩৬ হাজার শ্রমিকের বিপরীতে আবেদন ফরম পূরণ করেছে প্রায় ৮ লাখ মানুষ। তবে দালালদের দৌরাত্ম্যে প্রতারণা থেকে বাঁচতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন কমিউনিটি নেতারা।
ইতালি সরকার শ্রমিক সংকট নিরসনে সম্প্রতি তিন বছরে সাড়ে চার লাখ শ্রমিক আনার সিদ্ধান্ত নিয়েছে। এতে চলতি বছর এক লাখ ৩৬ হাজার স্পন্সর ভিসার মাধ্যমে ইতালিতে শ্রমিক আসতে পারবে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে। এই স্পন্সর ভিসার ক্লিক ডে নির্ধারণ করা হয়েছে ২, ৪ এবং ১২ ডিসেম্বর।
স্থায়ী, অস্থায়ী ভিসা এবং গৃহস্থালি কাজের ক্ষেত্রে শ্রমিক আনার জন্য এই তিন ক্লিক ডে’তে আবেদন করা যাবে। গেল ২৬ নভেম্বর অনলাইনে আবেদনপত্র পূরণের সময়সীমা শেষ হয়। কিন্তু এক শ্রেণীর দালাল এখনও বাংলাদেশিদের প্রতারণার ফাঁদে ফেলতে তৎপর। এ অবস্থায় ইতালি প্রবাসী কমিউনিটির নেতারা বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
এদিকে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এক লাখ ৩৬ হাজার কোটার বিপরীতে আবেদন পড়েছে ৬ লাখ ৭৯ হাজারের বেশি। এরমধ্যে অস্থায়ী এবং কৃষি ভিসার ৮২ হাজার ৫৫০ কোটার বিপরীতে আবেদন ফরম জমা হয়েছে প্রায় ২ লাখ ৬১ হাজার।
এছাড়া স্থায়ী ভিসার ৫২ হাজার ৭৭০ কোটার বিপরীতে ২ লাখ ৫৩ হাজার ৪৭৩ এবং বাসা-বাড়ির কাজের জন্য সাড়ে ৯ হাজার কোটার বিপরীতে আবেদন পড়েছে ৮৬ হাজার ৭৪টি।
চার লাখ ৫২ হাজার শ্রমিকের কোটা পূরণ করতে ২০২৪ এবং ২০২৫ সালে বাকি শ্রমিক আনার জন্য আলাদা ঘোষণা দেবে মেলোনি সরকার।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








