মালদ্বীপ থেকে টানা চতুর্থবার সিআইপি হলেন সোহেল রানা
প্রবাস নিউজ ডেস্কঃ
দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ২০২১ সালের জন্য ৮৫ জন অনিবাসী বাংলাদেশিকে সিআইপি (কমার্শিয়ালি ইম্পর্ট্যান্ট পারসন-বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি) নির্বাচিত করেছে সরকার।
গত বুধবার প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে ২০২১ সালের জন্য তিনটি আলাদা ক্যাটাগরিতে সারাবিশ্বে থেকে নির্বাচিত ৮৫ জন এনআরবি সিআইপির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন জারি করে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
নির্বাচিত এই ৮৫ জনের মধ্যে- মালদ্বীপপ্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী মোহাম্মদ সোহেল রানাকে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় হতে বিদেশে বাংলাদেশি পণ্যের আমদানিকারক ক্যাটাগরিতে অনিবাসী বাংলাদেশি বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) ২০২২ নির্বাচিত হয়েছে। তিনি মালদ্বীপ থেকে পরপর চারবার সিআইপি হয়েছে।
সিআইপি সোহেল রানা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী এবং মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম, মিশনের কাউন্সিল শ্রম সোহেল পারভেজসহ দূতালয়ের কর্মকর্তা-কর্মচারী ও প্রবাসী বাংলাদেশি নাগরিকদের ধন্যবাদ জানিছেন।
জাগোনিউজের খবর পেতে ফলো করুন আমাদের গুগল নিউজ চ্যানেল।
বিদেশে বাংলাদেশি পণ্যের আমদানিকারক ক্যাটাগরিতে টানা চতুর্থবার সিআইপি মনোনীত হয়েছে মালদ্বীপ প্রবাসী ব্যবসায়ী গ্লোবাল রিচ গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান আলহাজ সোহেল রানা।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








