ঢাকা, ২০২৬-০৭-৩১ | ১৬ শ্রাবণ,  ১৪৩৩

পর্তুগালে কাজ ও আবাসন সংকট, দুশ্চিন্তায় বাড়ছে স্ট্রোকজনিত মৃত্যু

প্রবাস নিউজ ডেস্কঃ

প্রকাশিত: ২৩:৫৬, ২৭ নভেম্বর ২০২৩  

করোনা মহামারির পর বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা অভিবাসীদের চাপ বাড়ে পর্তুগালে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর তা ভয়াবহ আকার ধারণ করে। এতে দেখা দেয় কাজের সংকট। এ অবস্থায় জীবিকার তাগিদে অনুমোদনের তোয়াক্কা না করে যত্রতত্র ব্যবসা খুলে বসেছেন অনেক অভিবাসী। যার মারাত্মক প্রভাব পড়ে পরিবেশের ওপর।

অল্প সময়ের ব্যবধানে লক্ষাধিক অভিবাসীর চাপে রাজধানী লিসবনসহ বড় শহরগুলোতে তৈরি হয় তীব্র আবাসিক সংকট। বাসা না পেয়ে কিংবা খরচ মেটাতে না পেরে সরকারি ভবনের বারান্দা অথবা খোলা জায়গায় তাবু গেড়ে বসবাস করছেন অনেক অভিবাসী।

এদিকে কর্মহীন অবস্থায় আছেন পর্তুগাল প্রবাসী নতুন পুরাতন কয়েকশ’ বাংলাদেশি। এ অবস্থায় গেল এক সপ্তাহে বিভিন্ন শহরে স্ট্রোকজনিত কারণে মারা গেছেন চার বাংলাদেশি। এর কারণ হিসেবে মানসিক চাপকেই দায়ী করছেন প্রবাসীরা। 

এ অবস্থায় চটকদার বিজ্ঞাপন দেখে কারও ওপর সম্পূর্ণ নির্ভর করে প্রতারিত না হয়ে, অভিবাসন প্রত্যাশীদের আরও সতর্কতার সঙ্গে পদক্ষেপ নেয়ার পরামর্শ দিয়েছেন কমিউনিটি নেতারা।

নানা সংকটের পাশাপাশি অভিবাসন ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আসলেও, এখনো নিয়মতান্ত্রিকভাবে অভিবাসীদের বৈধতা দিচ্ছে পর্তুগাল।

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়