কানাডায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন
প্রবাস নিউজ ডেস্কঃ
কানাডার টরন্টোয় উৎসবমুখর পরিবেশে জাঁকজমকপূর্ণ আনন্দ-আয়োজনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব কানাডা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস-২০২৩ উদযাপন করেছে।
টরোন্টোতে একঝাঁক উদ্যমী নতুনদের সমন্বয়ে সংগঠিত নতুন কমিটি অ্যালামনাইয়ের ইতিহাসে প্রথম বিপুল সংখ্যক গ্র্যাজুয়েটের উপস্থিতিতে আনন্দঘন পরিবেশে দিবসটি পালন করল। ১৪৬৮ ভিক্টোরিয়া পার্কের জে এন্ড জে ব্যান্কুয়েট হলে আয়োজিত এই জমজমাট অনুষ্ঠানটি উপভোগ করেন সকলেই।
গতানুগতিকতাকে পরিহার করে ভিন্ন আঙ্গিকে সাজানো ছিল এই অনুষ্ঠানটি। বড় পর্দায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন ভিডিও ফুটেজের পাশাপাশি মঞ্চে নানা পরিবেশনায় এমনই অনুভূত হয়েছে যেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেই অনুষ্ঠান হচ্ছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পৃথিবীর একমাত্র শাটল ট্রেনের বিশ্ববিদ্যালয়। পর্দায় শাটল ট্রেনের ছবি দেখে হয়তবা উপস্থিত অনেকের মনেই শাটল ট্রেনে যাতায়াতের দিনগুলোর স্মৃতি ভেসে ওঠে। বন্ধুদের জন্য সিট দখল করে রাখা, শাটল ট্রেনে সৌখিন গায়কদের পরিবেশনা ও প্যারোডি গাওয়ার কত স্মৃতি সবার মনে। শাটল ট্রেনের বগিগুলো প্রায় ব্যবহৃত হতো চিত্রকরদের চিত্রকলা প্রদর্শনের ক্যানভাস হিসেবে।
বাংলাদেশ ও কানাডার জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। সংগঠনের সাধারণ সম্পাদক হাসান তারেক চৌধুরীর উপস্থাপনায় অনুষ্ঠানের প্রারম্ভে বক্তব্য রাখেন সভাপতি ড. হুমায়ুন কবির। সংক্ষিপ্ত বক্তব্যে অধ্যাপক সোহেল চৌধুরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরেন। বিশ্ববিদ্যালয় নিয়ে স্মৃতিচারণ করেন সহ-সভাপতি সাজ্জাদ হোসেন ও তেহজিনা এমদাদ নূপুর; সদস্য ড. এ এম তোহা, অ্যালামনাইয়ের সদস্য মোশাররফ হোসেন ও এমদাদ হোসেন চৌধুরী।
বক্তব্য পর্ব শেষে সাংগঠনিক সম্পাদক মো. মাহতাব উদ্দিন শাওনের প্রাণবন্ত সঞ্চালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা হয় গীতিনৃত্য দিয়ে। স্বর্ণ পদক প্রাপ্ত নৃত্যশিল্পী তাপস দেব ও তার দলের চমৎকার গীতিনৃত্য পরিবেশনা সকলকে মুগ্ধ করে।
সংগীত শিল্পী নন্দিতা মজুমদারের চমৎকার পরিবেশনার পাশাপাশি পর্যায়ক্রমে সংগীত পরিবেশন করেন নতুন প্রজন্মের নাবিল ও বুনন। সহ-সভাপতি হাবিব রহমান ও সদস্যা নুরুন নাহারের দ্বৈত সঙ্গীতও ছিল চমৎকার। শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক বিশিষ্ট শিল্পী মারুফ রাসেলের পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।
অনুষ্ঠানের ব্যতিক্রম ছিল সংগঠনের সহ-সভাপতি তানভী হক রচিত, পরিচালিত ও অভিনীত নাটিকা ‘আলাপন’। অভিনয়ে আরও ছিলেন সাজ্জাদ হোসেন, মাহফুজ আরা ও শামীমা আক্তার। কবিতা আবৃত্তি করেন ড. হুমায়ুন কবির, যুগ্ম সম্পাদিকা মাহফুজা আরা সোবহান ও যুক্তরাষ্ট্র থেকে আগত অ্যালামনাইয়ের বাতেন।
সফল এ আয়োজন সম্পন্নে সার্বিক সহযোগিতায় ছিলেন সংগঠনের যুগ্ম সম্পাদক মো. সেলিম ভূঁইয়া ও আ ম ম সামসাদ; কোষাধ্যক্ষ শেখ জসিম উদ্দিন, জনসংযোগ সম্পাদিকা ফরিদুন্নেছা চৌধুরী, অভিবাসন ও সেটেলমেন্ট বিষয়ক সম্পাদক মাকসুদুর রহমান, আপ্যায়ন সম্পাদক শোয়েব খান, ক্রীড়া সম্পাদক মো. রোকনুজ্জামান চৌধুরী, সদস্যবৃন্দ সোহরাব হোসেন খান, আব্দুল এস বি হামিদ, মুশফিকুর আকন্দ, মাসুদ হোসেন, নেছার আহমেদ ও ওয়াহিদ মুরাদ অপু।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








