কানাডায় বিপ্লব ও সংহতি দিবস পালিত
প্রবাস নিউজ ডেস্কঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অটোয়া শাখার উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে অটোয়ার সেইন্ট লরেন্ট কমপ্লেক্সে এক আলোচনা সভা, দোয়া মাহফিল ও মধ্যাহ্ন ভোজের আয়োজন করে।
অটোয়া বিএনপির সমন্বয়ক মো. মঞ্জুর মোরশেদের সভাপতিত্বে এবং সহসমন্বয়ক এস এম হুমায়ুন পাটোয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- বাংলাদেশ সরকারের সাবেক রাষ্ট্রদূত ও অটোয়া বিএনপির উপদেষ্টা আশরাফ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন কবিতা নূর ও মিজানুর রহমান। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন-সৈয়দ আনোয়ার হোসেন।
কোরআন তিলাওয়াত, জিয়াউর রহমানের আত্মার শান্তি ও বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া, বাংলাদেশ-কানাডার জাতীয় সংগীত ও বিএনপির দলীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এস এম হুমায়ুন পাটোয়ারী। এছাড়াও সভায় বক্তব্য রাখেন- সহসমন্বয়ক ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান লিটন, উপদেষ্টা জুলফিকার রহমান ফুলু, মো. আনোয়ার হোসেন, রফিকুল ইসলাম, আহমেদুল কবির পলাশ, মজিবুল হক প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে আশরাফ উদ্দিন বলেন, বিপ্লব ও সংহতি দিবসের মাধ্যমে বাংলাদেশের ক্ষমতা গ্রহণ করে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদের গোড়াপত্তন করেন। বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, সার্ক গঠন, ওআইসিতে ভূমিকার মাধ্যমে বৈদেশিক সম্পর্কের উন্নয়নে তার অবদান জাতি চিরদিন স্মরণ রাখবে। বিপ্লবী চেতনা বুকে ধারণ করে বর্তমান ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়ে মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হবে।
বিশেষ অতিথি কবিতা নূর তাঁর বক্তব্যে গ্রাম সরকার প্রবর্তনের বিষয়টি তুলে ধরেন। তিনি অটোয়া বিএনপি'র অতীত কার্যক্রমে সাবেক সভাপতি ফারুক আনোয়ার মিন্টুর অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
এস এম হুমায়ুন পাটোয়ারী বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস ব্যর্থ হলে বিএনপির জন্ম হতো না, আর বিএনপির জন্ম না হলে বাংলাদেশের ইতিহাস ভিন্নভাবে লেখা হতো।
বিশেষ বক্তা সৈয়দ আনোয়ার হোসেন বলেন, আওয়ামী লীগের ইতিহাসে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের রেকর্ড নেই। ১৯৭৩ সনের নির্বাচনে হেলিকপ্টারে ব্যালট বাক্স ঢাকায় এনে তাদের প্রার্থীকে বিজয়ী ঘোষণা করে। অবৈধ সরকারের পাতানো নির্বাচন প্রতিহত করতে না পারলে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব থাকবে না।
সভাপতির বক্তব্যে মো. মঞ্জুর মোরশেদ বলেন, সিপাহী-জনতা ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের পতন ঘটাতে হবে।
সবশেষে অনুষ্ঠান আয়োজনে সার্বিক সহযোগিতা ও উপস্থিতির জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন তিনি।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








