জাপানে গ্রেটার খুলনা সোসাইটির পিঠা উৎসব
প্রবাস নিউজ ডেস্কঃ
উৎসবমুখর পরিবেশে জাপানে গ্রেটার খুলনা সোসাইটির পিঠা উৎসব হয়েছে। অনুষ্ঠানে বাংলাদেশিসহ অন্যান্য দেশের প্রবাসীরা অংশ নেন।
রোববার সংগঠনটির উদ্যোগে শীতকালীন পিঠা উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। এ সময় বাংলাদেশিরা পরিবার নিয়ে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান উপভোগ করেন।

শীতের নানারকম পিঠাপুলি বাংলাদেশের সাংস্কৃতি আর ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ। বাংলাদেশে উৎসব আনন্দের সঙ্গে মিশে আছে রকমারি পিঠার স্বাদ। সুদূর প্রবাসে এসেও দেশীয় ঐতিহ্যের হরেক রকম পিঠার স্বাদ নিতে দূর-দূরান্ত থেকে ছুটে আসে প্রবাসীরা।
বাংলাদেশের ঐতিহ্যবাহী নানা ধরনের পিঠা তৈরি করে নারীরা। জাপানে নতুন ধানের চাল আসলে পিঠা খাওয়ার একটা উৎসব থাকে সে উৎসবের সঙ্গে সঙ্গে বাংলাদেশের ঐতিহ্যবাহী পিঠাকে তুলে ধরা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রেটার খুলনা সোসাইটির সভাপতি জাকির হোসেন জর্দার। এ সময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক তাফসীর আহমেদ তুহিন, বাদল চাকলাদার, সিরাজুল ইসলাম, লায়জু হাছান আরও অনেকে।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








