মালয়েশিয়ায় জাল পাসপোর্টসহ ৩ বাংলাদেশি গ্রেফতার
প্রবাস নিউজ ডেস্কঃ
মালয়েশিয়ায় জাল পাসপোর্টসহ তিন বাংলাদেশিকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ। সোমবার (২০ নভেম্বর) একটি বিশেষ অভিযানে ২৬ থেকে ৩৩ বছর বয়সী তিন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (২১ নভেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন, দেশটির ইমিগ্রেশনের মহাপরিচালক রুসলীন বিন জোসুহ। বিবৃতিতে পরিচালক বলেন, সোমবার দুইজন ৬১টি বাংলাদেশি পাসপোর্ট, ৪৩টি ইন্দোনেশিয়ান পাসপোর্ট এবং একটি মিয়ানমারের জাল পাসপোর্ট বহন করার সময় কেপং বাণিজ্যিক পার্কের কাছে থেকে তাদের গ্রেফতার করা হয়।

অন্য একজন, ৩৩ বছর বয়সী মাস্টারমাইন্ড, জালান কেপং-এর একটি অ্যাপার্টমেন্টে গ্রেফতার করা হয়। সেখান থেকে এনফোর্সমেন্ট দল ১৫টি জাল বাংলাদেশি পাসপোর্ট, দুটি ল্যাপটপ এবং দুটি প্রিন্টার জব্দ করেছে।

পরিচালক আরও বলেন, এক বছর ধরে এ অপরাধ করে আসছে। অপরাধীরা মালয়েশিয়ায় থাকা অভিবাসীদের কাছ থেকে ৫০০ থেকে ৭০০ রিঙ্গিত পর্যন্ত পাসপোর্ট ও ভিসা করে দেওয়ার নামে ফি নিচ্ছে। এর গ্রাহকদের মধ্যে বাংলাদেশি, মিয়ানমারের, ইন্দোনেশিয়ান, ভারতীয়, নেপালি এবং পাকিস্তানের নাগরিক রয়েছে।

অস্থায়ী কাজের ভিজিট পাসের জাল স্টিকার জারিকারী অন্য গ্রুপের সঙ্গে এই সিন্ডিকেটের সম্পৃক্ততা আছে কি না তা খতিয়ে দেখছে ইমিগ্রেশন বিভাগ।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








