ঢাকা, ২০২৬-০৭-৩১ | ১৬ শ্রাবণ,  ১৪৩৩

মিশরে বাইতুল্লাহর তালা চাবি

প্রবাস নিউজ ডেস্কঃ

প্রকাশিত: ০১:৫৭, ২২ নভেম্বর ২০২৩  

সৌদি আরবের মক্কায় অবস্থিত মহান আল্লাহর ঘর পবিত্র কাবা শরিফ। কাবা শরিফে বহুকাল ধরেই তালা-চাবির ব্যবহার হয়ে আসছে। তবে কবে কখন এ তালা-চাবির ব্যবহার শুরু হয়েছে তার সুস্পষ্ট কোনো সাল তারিখ জানা না থাকলেও ৫৮টি চাবির নিবন্ধন রয়েছে।

১০ম হিজরি সনের পবিত্র রমজান মাসে মক্কা বিজয়ের পর হযরত মুহাম্মাদ (সঃ) যখন মদিনায় চলে যান তখন এই ঘরের চাবি ‘বনি শায়বাহ’ নামক এক আরবি গোত্রের সদস্য সাহাবি ওসমান ইবনে আবু তালহার হাতে তুলে দিয়ে তার রক্ষণা-বেক্ষণের দায়িত্ব আরোপ করেছিলেন। প্রায় ১৪০০ বছর পূর্ব থেকে এই গোত্রের ব্যক্তিরা পবিত্র কাবা ঘরের চাবি সংরক্ষণ করে আসছেন।

jagonews24

ইতিহাস বলছে, খলিফা এবং আব্বাসী, মামলুক ও অটোমানের যুগে কাবাঘর মেরামত অথবা বিশেষ অনুষ্ঠানের জন্য এই তালা-চাবি পাঠানো হত। কাবা ঘরের সর্বশেষ তালা-চাবিটি অটোমানের যুগে বাদশাহ আব্দুল হামিদ খানের নির্দেশে ১৩০৯ হিজরিতে নির্মাণ করা হয়। এই তালা-চাবিটি আলে সৌদির যুগ পর্যন্ত ছিল। তবে সৌদির তৎকালীন বাদশাহ খালেদ ইবনে আব্দুল আজিজ আলের নির্দেশে পরিবর্তন করা হয়। এরপর তালা চাবিটি ২০১৩ সালের ১৮ নভেম্বর পরিবর্তন করা হয়। এখনও ওই তালা-চাবি ব্যবহার করা হচ্ছে।

কাবা শরিফের যে ৫৮টি চাবি নিবন্ধিত রয়েছে তার মধ্যে ৫৪টি চাবি ইস্তাম্বুলের টুপকাপি জাদুঘরে, ২টি চাবি প্যারিসের ল্যুভরের জাদুঘরে এবং অপর ১টি চাবি মিশরের কায়রোর ইসলামী আর্ট জাদুঘরে সুরক্ষিত রয়েছে।​​

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়