ঢাকা, ২০২৬-০৮-০১ | ১৬ শ্রাবণ,  ১৪৩৩

দক্ষিণ কোরিয়ায় ইসোর রেমিট্যান্স অ্যাওয়ার্ড ও নবাগত ইপিএস সংবর্

প্রবাস নিউজ ডেস্কঃ

প্রকাশিত: ২২:০২, ১৬ নভেম্বর ২০২৩  

দক্ষিণ কোরিয়ার রেমিট্যান্স অ্যাওয়ার্ড ও নবাগত ইপিএস সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ নভেম্বর) দেশটির রাজধানী সিউলে ইপিএস স্পোর্টস অ্যান্ড ওয়েলফেয়ার অর্গানাইজেশন (ইসো) এই অনুষ্ঠানের আয়োজন করে।

সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী ও কোরিয়ান ভাষার দক্ষতার ক্যাটাগরিতে বাচাই করা কয়েকজনকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। ছবি: সময় সংবাদ

 

অনুষ্ঠানের শুরুতে ভিসা পরিবর্তন নিয়ে সেমিনার পরিচালনা করেন কোরিয়া ইমিগ্রেশন আইন বিশেষজ্ঞ খিমদেজুং। অনুষ্ঠানের সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী ও কোরিয়ান ভাষা দক্ষতা ক্যাটাগরিতে বাচাই করা কয়েকজনকে অ্যাওয়ার্ড প্রদান করে সংগঠনটি।

 

রেমিট্যান্স ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পেয়েছেন আতিকুর রহমান, ফকরুল ইসলাম ও মেহেদী হাসান। অন্যদিকে কোরিয়ান ভাষায় বাংলাদেশের ইতিহাস, সভ্যতা, সংস্কৃতি তুলে ধরে অ্যাওয়ার্ড পেয়েছেন মশিউর রহমান, নাজমুল হোসাইন ও জাহাঙ্গীর আলম।

 

অনুষ্ঠানে বক্তব্য দেন এইচ আর ডি কোরিয়া নিয়োজিত পরামর্শদাতা সুমি বড়ুয়া, দক্ষিণ কোরিয়া আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম ভুট্টো, মিঠু মার্টের সিইও সাইদুর রহমান মিঠু, বাংলাদেশ কমিউনিটি ইন কোরিয়ার সভাপতি সরকার জামান নলেজ।

 

ইসোর সভাপতি আমিনুল মোগল সময় সংবাদকে বলেন, ‘দেশে রেমিট্যান্স প্রবাহের ক্রান্তিলগ্ন থেকে উত্তরণের জন্য ইপিএস কর্মীদের উৎসাহ দেয়ার জন্য এই আয়োজন।’

 

 

এ সময় বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মিকন তংচংগ্যা, সামাজিক ও রাজনৈতিক নেতারাসহ দক্ষিণ কোরিয়ার দেড় শতাধিক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন।

 

 

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়