ঢাকা, ২০২৬-০৮-০১ | ১৬ শ্রাবণ,  ১৪৩৩

কুয়েতে আকাশছোঁয়া বাড়িভাড়া, বিপাকে নিম্ন আয়ের প্রবাসীরা

প্রবাস নিউজ ডেস্কঃ

প্রকাশিত: ২১:৫৯, ১৬ নভেম্বর ২০২৩  

কুয়েতে আকাশছোঁয়া বাড়িভাড়া মেটাতে হিমশিম খাচ্ছেন অনেক নিম্ন আয়ের প্রবাসীরা। তাদের গড় আয়ের প্রায় ৩০ শতাংশই খরচ হয়ে হচ্ছে বাড়িভাড়ার পেছনে।

কুয়েতের মোট ৪৬ লাখ জনসংখ্যার মধ্যে প্রায় ৩২ লাখই হচ্ছে বিভিন্ন দেশের অভিবাসী। 

 

সম্প্রতি দেশটির গণমাধ্যমে প্রকাশিত একটি পরিসংখ্যানে দেখা যায়, কুয়েতে প্রায় ৬২ শতাংশ অভিবাসী কর্মীর মাসিক আয় ১২৫ দিনারের নিচে যা বাংলাদেশি টাকায় পঞ্চাশ হাজার টাকার কম। মাসে ৩০০ থেকে ৪০০ দিনার বাংলাদেশি টাকায় ১ লাখ থেকে দের লাখ টাকার মত আয় করেন ৩৩ শতাংশ বিভিন্ন দেশের অভিবাসী কর্মী।

দেশটিতে সাধারণভাবে একজন মানুষ চলতে যে খাদ্য, বস্ত্র , বাসস্থান এবং যাতায়াত খরচ প্রয়োজন তা নিম্ন আয়ের একজন প্রবাসীর জন্য কষ্টসাধ্য ব্যাপার। গড় আয়ের প্রায় ৩০ শতাংশই খরচ হয়ে যাচ্ছে বাড়িভাড়ার পেছনে।

 

অনেক কোম্পানি তাদের শ্রমিকদের বাসস্থানের ব্যবস্থা করে থাকে। যারা নিজেরা বাসা ভাড়া করে থাকেন তাদের জন্য বর্তমানে বাড়িভাড়া আকাশছোঁয়ার মতো। নিম্ন আয়ের অনেক অভিবাসীরা রীতিমতো হিমশিম খাচ্ছেন বাসা ভাড়া নিয়ে।

 

দেশটিতে মূলত অঞ্চলভেদে বাসা ভাড়ার পরিমাণ নির্ভর করে। অভিজাত এলাকা এবং স্কুল কলেজের পাশে আকাশছোঁয়া বাড়িভাড়া যা অনেকের সাধ্যের বাইরে। এখানে অনেক এশীয় পরিবার বাসা ভাড়ার খরচ কমানোর জন্য অস্থায়ী পার্টিশন দিয়ে বিভক্ত করে থাকেন আবার অনেক ব্যচেলর প্রবাসী এক রুমে কয়েকজন মিলে  শেয়ার করে থাকেন।

 

মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের তেলসমৃদ্ধ বিশাল অর্থনীতির দেশ কুয়েতের প্রধানতম চালিকাশক্তিই হলো অভিবাসী কর্মী। দেশটিতে বর্তমানে আড়াই লাখের বেশি প্রবাসী বাংলাদেশি আছেন। কুয়েতের মোট ৪৬ লাখ জনসংখ্যার মধ্যে প্রায় ৩২ লাখই হচ্ছে বিভিন্ন দেশের অভিবাসী।

 

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়