চীনের প্রাদেশিক অ্যাসোসিয়েশনের ওভারসিজ ডিরেক্টর হলেন ছাইয়েদুল
প্রবাস নিউজ ডেস্কঃ
চীনে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী মোহাম্মদ ছাইয়েদুল ইসলাম ছিংহাই প্রভিন্সিয়াল পিপলস অ্যাসোসিয়েশন ফর ফ্রেন্ডশিপ উইথ ফরেন কান্ট্রিজের ‘ওভারসিজ ডিরেক্টর’ হিসাবে নিযুক্ত হয়েছেন।
এই প্রভিন্সিয়াল ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের পঞ্চম কাউন্সিলে ছাইয়েদুলকে ‘ওভারসিজ ডিরেক্টর’ হিসাবে মনোনীত করা হয়। তিনিই প্রথম বাংলাদেশি যিনি অ্যাসোসিয়েশনটির এই পদে নিয়োগ পেয়েছেন।
ছিংহাই প্রভিন্সিয়াল ফরেন অ্যাফেয়ার্স অফিসের ডেপুটি ডিরেক্টর ইং শিউ লি আনুষ্ঠানিকভাবে তার হাতে নিয়োগপত্র হস্তান্তর করেন। এ সময় ফরেন অ্যাফেয়ার্স অফিসের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ছাইয়েদুল ইসলাম বর্তমানে চীনের চিয়াংশি প্রদেশের নানচাং শহরে অবস্থিত চিয়াংশি ইউনিভার্সিটি অব ফাইন্যান্স অ্যান্ড ইকোনেমিক্স বিশ্ববিদ্যালয়ে চীন সরকারের স্কলারশিপে পিএইচডি প্রোগ্রামে ইন্টারন্যাশনাল ট্রেড মেজরে অধ্যয়ন করছেন।

উচ্চতর শিক্ষার জন্য ২০১৮ সালে চীন সরকারের স্কলারশিপে মার্স্টাস প্রোগ্রামে ইন্টান্যাশনাল বিজনেস মেজরে ভর্তি হন তিনি।
পড়াশোনার পাশাপাশি চীনে তিনি একজন গণমাধ্যমকর্মী হিসেবে এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যুক্ত আছেন। বিভিন্ন দিক থেকে চীনের উন্নয়নে নিজেকে নিয়োজিত রেখেছেন এবং চীন-বাংলা বন্ধুত্ব সমুন্নত রাখতে কাজ করছেন। চীনের প্রভাবশালী সরকারি ও বেসরকারি গণমাধ্যমগুলো এরই মধ্যে তার চমৎকার কাজের করেছে।
ছাইয়েদুল ইসলামের বাবার নাম মোহাম্মদ লুৎফর রহমান বারিক। তার গ্রামের বাড়ি নরসিংদীর মনোহরদী উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের নলুয়া গ্রামে। দুই ভাই বোনের মধ্যে তিনিই বড়।
ছিংহাই প্রভিন্সিয়াল পিপলস অ্যাসোসিয়েশন ফর ফ্রেন্ডশিপ উইথ ফরেন কান্ট্রিজ লক্ষ্য হলো চীনা জনগণ এবং বিদেশি দেশগুলোর মধ্যে বন্ধুত্ব এবং পারস্পরিক বোঝাপড়ার প্রচার করা। তাছাড়া, এই অ্যাসোসিয়েশন বিশ্বের বিভিন্ন দেশের জাতীয় ও স্থানীয় পর্যায়ে সরকার এবং তাদের জনগণের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনের জন্য প্রচেষ্টা চালিয়ে ‘মানুষের মধ্যে-মানুষের বিনিময়’ গড়ে তোলার কাজ করে।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








