ভার্জিনিয়া স্টেট সিনেটর নির্বাচিত বাংলাদেশি বংশোদ্ভূত সাদ্দাম সেল
প্রবাস নিউজ ডেস্কঃ
যুক্তরাষ্ট্রের স্টেট পার্লামেন্ট নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত সাদ্দাম সেলিম ভার্জিনিয়া অঙ্গরাজ্যের ৩৭তম ডিস্ট্রিক্টের স্টেট সিনেটের নির্বাচিত হয়েছেন। গত মঙ্গলবার অনুষ্ঠিত ভোটে তিনি ডেমোক্রেটিক পার্টির মনোনয়নে নির্বাচিত হন। তিনি মোট ৩৮ হাজার ৭২৭ ভোট (৬৮ শতাংশ) পেয়েছেন। তার নিকটতম প্রার্থী রিপাবলিকান দলের কিনেথ রিড পেয়েছেন ১৭ হাজার ৮৭৯ (৩২ শতাংশ) ভোট।
সাদ্দাম হলেন প্রথম মুসলিম বাংলাদেশি আমেরিকান যিনি ভার্জিনিয়ার স্টেট জেনারেল অ্যাসেম্বলির সদস্য নির্বাচিত হলেন।
টাইসন, ওকটন, সিটি অব ফলস চার্চ, সিটি অব ফেয়ার ফ্যাক্স, ফেয়ার ফ্যাক্স ও ফলস চার্চের কিছু অংশ, ম্যারিফিল্ড ও গ্যালোস তার নির্বাচনী এলাকার অন্তর্ভুক্ত।
সাদ্দাম তাঁর নির্বাচনী প্রচারণায় অস্ত্র সহিংসতা প্রতিরোধ, সাশ্রয়ী মূল্যের আবাসন, স্বাস্থ্যসেবা এবং শিক্ষায় গুরুত্বারোপ করেন। তিনি আগামী জানুয়ারিতে রাজধানী রিচমন্ডের স্টেট অ্যাসেম্বলির প্রথম কার্য দিবসে অস্ত্র সহিংসতা প্রতিরোধে ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা করছেন।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








