প্রবাসীদের কাছ থেকে ১১৬ টাকার বেশি দামে ডলার না কেনার নির্দেশ
প্রবাস নিউজ ডেস্কঃ
‘কেন্দ্রীয় ব্যাংক সতর্ক করে দিয়ে বলেছে যে—ব্যাংকগুলো যদি এবিবি-বাফেডা নির্ধারিত হারকে না মেনে চলে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
প্রবাসীদের কাছ থেকে ১১৬ টাকার বেশি দামে ডলার না কিনতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেডা) ও অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) প্রবাসী শ্রমিকদের পাঠানো রেমিট্যান্সের জন্য ১১৬ টাকার বেশি পরিশোধ না করার সিদ্ধান্ত নেওয়ার একদিন পর ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের সঙ্গে এক বৈঠকে এ নির্দেশনা দেয় বাংলাদেশ ব্যাংক।এর মধ্যে আছে সরকারের দেওয়া আড়াই শতাংশ প্রণোদনা ও প্রবাসীরা যেন ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স পাঠান সেটা উত্সাহিত করতে ব্যাংকগুলোর নিজস্ব তহবিল থেকে প্রণোদনা।
বৈঠকে অংশ নেওয়া এক ব্যাংকের প্রধান নির্বাহী নাম প্রকাশ না করার শর্তে দ্য ডেইলি স্টারকে বলেন, 'এবিবি-বাফেডা নির্ধারিত দামের চেয়ে ডলারের দাম বেশি হতে পারবে না।'
তিনি আরও বলেন, বৈঠকে বাংলাদেশ ব্যাংক দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোকে তাদের আগের মাসে আনা রেমিট্যান্সের ১০ শতাংশ আন্তঃব্যাংক বাজারে বিক্রি করতে বলেছে।
একটি বেসরকারি ব্যাংকের এক শীর্ষ কর্মকর্তা ডেইলি স্টারকে বলেন, 'কেন্দ্রীয় ব্যাংক সতর্ক করে দিয়ে বলেছে যে—ব্যাংকগুলো যদি এবিবি-বাফেডা নির্ধারিত হারকে না মেনে চলে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।'
রেমিট্যান্স আনতে ও বৈদেশিক মুদ্রার ঘাটতি কাটাতে কয়েকটি ব্যাংক প্রতি ডলারের জন্য ১২৪ টাকা পর্যন্ত দিতে শুরু করার পর গত সপ্তাহে ডলারের বাজারে নতুন করে অস্থিরতা দেখা দেয়। এর প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক এ নির্দেশনা দেয়।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








