দূতাবাসের চেষ্টায় ক্ষতিপূরণ পেলো তিন শ্রমিকের পরিবার
প্রবাস নিউজ ডেস্কঃ
দূতাবাসের হস্তক্ষেপে মালয়েশিয়ায় সড়ক নির্মাণ প্রকল্পে কাজ করার সময় মাটিচাপায় নিহত তিন বাংলাদেশি শ্রমিকের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে।
শনিবার (১১ নভেম্বর) মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
নিহতরা হলেন- শরীয়তপুর জেলার পালং থানার জাহিদুল খান (২০), পাবনার ভাঙাগুড়া উপজেলার মনিরুল ইসলাম (৩১), শরীয়তপুরের জাজিরা থানার মো. সাজ্জাদ হোসাইন (২০)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, তিন শ্রমিকের নিহতের খবর পাওয়ার পর হাইকমিশনের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়। তারা জানায়, নিহত তিন বাংলাদেশি শ্রমিক কাম্পুং মাকা এলাকার পুলাই চন্দংয়ে কাম্পুং জোহ থেকে কাম্পুং কুয়ালা সাত পর্যন্ত সড়ক নির্মাণের কাজে নিয়োজিত ছিলেন। কাজ করার সময় ২ নভেম্বর মাটিচাপায় মারা যান। পরদিন হাইকমিশনার মো. শামীম আহসানের নির্দেশনায় কাউন্সেলর (শ্রম) সৈয়দ শরিফুল ইসলাম ঘটনাস্থল ও মরদেহ সংরক্ষিত হাসপাতাল পরিদর্শন করেন।
বিস্তারিত তথ্যানুসন্ধানে জানা যায়, নিহত জাহিদুল খান এবং সাজ্জাদ হোসাইন ট্যুরিস্ট ভিসায় মালয়েশিয়ায় আসেন। মনিরুল ইসলাম PHN Industry Sdn. Bhd' কোম্পানিতে ২০২৩ সালে কলিং ভিসায় মালয়েশিয়ায় আসলেও গত এপ্রিলে কাউকে না জানিয়ে অন্যত্র চলে যান।
তারা অনিয়মিত হওয়া সত্ত্বেও ওই প্রকল্পে নিযুক্তকারী কোম্পানির মালিকের সঙ্গে হাইকমিশনের পক্ষ থেকে ধারাবাহিক যোগাযোগের মাধ্যমে উল্লেখযোগ্য পরিমাণ ক্ষতিপূরণ আদায় করা হয়। তবে ক্ষতিপূরণের পরিমাণ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।
আদায় করা ক্ষতিপূরণের অর্থ শুক্রবার (৯ নভেম্বর) নিহতদের পরিবারের সদস্যদের ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়েছে। পরে তাদের কাছ থেকে অর্থপ্রাপ্তির বিষয়টি নিশ্চিত করাও হয়েছে।
এদিকে হাইকমিশন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে দ্রুত মরদেহগুলো দেশে পাঠানোর চেষ্টা করছে। মৃত্যুর কারণ সংক্রান্ত চিকিৎসকের সনদ, মৃত্যুসনদ, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রাপ্তিসহ অন্যান্য আইনগত প্রক্রিয়া শেষে আগামী সপ্তাহের মধ্যে মৃতদেহ স্বজনদের নিকট পাঠানো সম্ভব হবে বলে হাইকমিশন জানিয়েছে।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








