মিশিগানের হ্যামট্রামেক সিটি কাউন্সিলর নির্বাচিত ২ বাংলাদেশি
প্রবাস নিউজ ডেস্কঃ
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রামেক সিটির সাধারণ নির্বাচনে টানা চতুর্থবারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়েছেন বাংলাদেশি আমেরিকান কামরুল হাসান। তিনি বর্তমান সিটি প্রশাসনের মেয়র প্রোটেম হিসেবে দায়িত্বে আছেন। এ ছাড়া প্রথমবারের মতো জয়ী হয়েছেন আরেক বাংলাদেশি মোহতাসিন সাদমান।
মঙ্গলবার (৭ নভেম্বর) অনুষ্ঠিত ভোটে ১ হাজার ৬১৮ ভোট পেয়ে মোহাম্মদ কামরুল হাসান আর ১ হাজার ২৩৮ ভোট পেয়ে মোহতাসিন সাদমান নির্বাচিত হয়েছেন।
মিশিগানের ওয়েইন কাউন্টি ইলেকশন অফিসের তথ্য থেকে জানা যায়, নির্বাচনে রেজিস্টার্ড ১৪ হাজার ৫৯৪ জন ভোটারের মধ্যে ৭ হাজার ৩৮৫ জন ভোট দেন।
এ ২ কাউন্সিলর আগামী ৪ বছরের জন্য হ্যামট্রামেক সিটি পরিষদে কাউন্সিলর হিসেবে তাদের দায়িত্ব পালন করবেন। কাউন্সিলর কামরুল হাসানের দেশের বাড়ি চট্টগ্রামে এবং মোহতাসিন সাদমান সিলেট জেলার।
তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সাধারণ নির্বাচনে প্রাইমারিতে বিজয়ী ৬ প্রার্থীর মধ্যে ৩ জনই ছিলেন বাংলাদেশি-আমেরিকান। বাকি ২ জন আরবীয়- আমেরিকান এবং ১ জন স্প্যানিশ বংশদ্ভূত।
নির্বাচিত কাউন্সিলর কামরুল হাসান ও মোহতাসিন সাদমান জানান, তারা তাদের ওপর অর্পিত দায়িত্ব ও শহরের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করবেন।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে ২০০৩ সালে মিশিগানের হ্যামট্রামেক সিটিতেই প্রথম কোনো বাংলাদেশি-আমেরিকান সরাসরি ভোটে জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছিলেন।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








