গাড়ি চুরি ঠেকাতে ফ্রি স্টিয়ারিং হুইল লক দেবে মেমফিস সিটি কর্তৃপক্ষ
গাড়ি চুরি ঠেকাতে ব্যাতিক্রমী এক উদ্যেগ নিয়েছে মেমফিস সিটি কর্তৃপক্ষ। গাড়ি পার্ক করে রাখার সময় প্রতিটি গাড়িতে স্টিয়ারিং হুইল লক লাগাতে অনুরোধ করেছে তারা। এজন্য সিটির পক্ষ থেকে ফ্রি স্টিয়ারিং হুইল লক ফ্রি দেয়ার উদ্যেগ গ্রহন করা হয়েছে।
আগামী ১৭ নভেম্বর দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত হারবার টাউনের গ্রীনবেল্ট পার্কে যে কেউ গেলেই গাড়ির জন্য এই ফ্রি লক পাবেন। তবে অবশ্যই তিনি যে মেমফিসের বাসিন্দা তার প্রমান দেখাতে হবে।
উল্লেখ্য, আমেরিকাজুড়ে গাড়ি চুরি নজীরবিহীনভাবে বেড়ে গেছে। গত কয়েকমাসে এক লাখেরও বেশি গাড়ি চুরি হয়েছে। ২০২৩ এর আগষ্টের মাঝামাঝি পর্যন্ত শুধুমাত্র মেমফিস সিটিতেই ১০ হাজার ১’শ ৬২টি গাড়ি চুরি হয়েছে।
এ ঘটনার প্রেক্ষিতে সিটি কর্তৃপক্ষ নড়েচড়ে বসেছে সিটি মেয়রসহ নির্বাচিত প্রতিনিধিরা। তারা বাসিন্দাদের আরও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহনের নির্দেশনা দিয়েছে।
সিটি কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে বলেছে কোন অবস্থাতেই গাড়ি স্ট্যাট অবস্থায় রেখে কোথাও যাওয়া যাবেনা। এটা বেআইনী। এমনকি চলন্ত অবস্থায় ভেতরে শিশু ও পোষা প্রাণীকে বসিয়ে রেখে যাওয়াকে বেআইনী বলছে সিটি কর্তৃপক্ষ।
এদিকে ২০২২ সালে মেমফিসে ১৩ হাজার গাড়ি চুরি হয়েছে উল্লেখ করে কর্তৃপক্ষ বলেছে অনেক গাড়ির মালিক আছেন যারা গাড়ির চাবি গাড়িতে রেখেই চলে চান এতে গাড়ি চুরির সুযোগ সৃষ্টি হয়।
এটা চোর বা অপরাধীদের এক ধরনের মদদ দেয়া বলে মনে করছেন কর্তৃপক্ষ।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








