ভেনিসে ফিলিস্তিনিদের সমর্থন জানিয়ে মিছিল
প্রবাস নিউজ ডেস্কঃ
ইতালির ভেনিসে ফিলিস্তিনিদের পক্ষে সমর্থন জানিয়ে মিছিল, সমাবেশ করা হয়েছে। এতে কয়েক হাজার নারী-পুরুষের মিছিল সমাবেশ থেকে ‘পালেস্তিনা লিবেরা’ বা ফ্রি প্যালেস্টাইন বলে স্লোগান দেওয়া হয়।
রোববার সকাল ১০টায় ভেনিসের মেসত্রে ট্রেন স্টেশন থেকে শুরু হওয়া মিছিলটি ১১টার দিকে শহরের প্রাণকেন্দ্র পিয়াচ্ছো ফেরেত্তোয় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়েছে।
মিছিলটিকে কেন্দ্র করে শহরে যানজটের সৃষ্টি হয় এবং পুলিশ কড়া নিরাপত্তা বেস্টনি দিয়ে মিছিলটি ঘিরে রাখে। এ সময় শহরের বাসিন্দাদের বলতে শোনা যায়, স্মরণকালে তারা এই শহরে এতবড় মিছিল দেখেনি।

মিছিলে প্রায় দুই হাজার বাংলাদেশিসহ অন্যান্য মুসলিম অভিবাসীদের পাশাপাশি বহু ইতালীয় নাগরিককে অংশ নিতে দেখা যায়। তাদের অনেকেই গায়ে ফিলিস্তিনির পতাকা, শান্তির পতাকা জড়িয়ে, ফেস্টুন, প্লাকার্ড এবং পতাকা হাতে মিছিলে অংশ নিয়েছে।
সমাবেশে বক্তারা ইতালীয় সরকারের কড়া সমালোচনা করে বলেন, ইতালি ক্যাথলিকদের তীর্থস্থান ভেটিকানের দেশ। মানবাধিকার যাদের কালচার, তারা কীভাবে দখলদান ইজরায়েলের পক্ষ নিতে পারে?
তারা অবিলম্বে গাজায় গণহত্যার দায়ে ইজরায়েলের বিরুদ্ধে ইতালির জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব আনার দাবি জানান এবং যুদ্ধ বন্ধ করে, স্বাধীন প্যালেস্টাইন প্রতিষ্ঠার জন্য ইউরোপীয় ইউনিয়নে ভূমিকা রাখার আহ্বান করেন।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








