ঢাকা, ২০২৬-০৮-০১ | ১৬ শ্রাবণ,  ১৪৩৩

ভেনিস আ’লীগের সাধারণ সম্পাদক পদে শাহাদাতের প্রার্থিতা ঘোষণা

প্রবাস নিউজ ডেস্কঃ

প্রকাশিত: ১১:৩৫, ৭ নভেম্বর ২০২৩  

উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে এবং স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে শেখ হাসিনার সরকার বারবার দরকার, এই স্লোগানে ইতালি আওয়ামী লীগ ভেনিস শাখার সম্মেলনকে সামনে রেখে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় বর্তমান যুগ্ম আহ্বায়ক শাহাদাত হেসেন আগামী ১১ নভেম্বর ভেনিস আওয়ামী লীগের সম্মেলনে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ঘোষণা করেছেন।

এ উপলক্ষে শাহাদাত হোসেনের পক্ষে সমর্থক ও দলীয় নেতাকর্মীদের নিয়ে এক আলোচনা সভা ও সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সভার শুরুতে কোরআন তেলাওয়াত ও মুক্তিযুদ্ধে সকল শহীদ এবং জেল হত্যা দিবসে ৪ নেতার স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

ভেনিসের মেস্ত্রে ঢাকা বিরিয়ানি হাউজে আয়োজিত আলোচনা সভায় বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শাহাদাত হোসেন তার দলীয় কর্মকাণ্ড তুলে ধরেন এবং তাকে আগামী ১১ নভেম্বর ভেনিস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত করে দলের সার্বিক কর্মকাণ্ড এগিয়ে নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাঠ পর্যায়ে কাজ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় নির্বাচিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

ভেনিস আ’লীগের সাধারণ সম্পাদক পদে শাহাদাতের প্রার্থিতা ঘোষণা

বৃহত্তর কুমিল্লা সমিতি ভেনিসের প্রতিষ্ঠাতা সভাপতি ও আওয়ামী লীগ নেতা নজরুল ইসলামের সভাপতিত্বে ও মাকসুদ রহমানের পরিচালনায় সভায় বক্তব্য দেন, ভেনিস আওয়ামী লীগের আহ্বায়ক বিল্লাল হোসেন ঢালী, ভেনিস শাখা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম ছৈয়াল, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ভেনিসের সভাপতি মোহাম্মদ আলী, ভেনিস আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, যুগ্ম আহ্বায়ক মুক্তার মোল্লা, মনোয়ার ক্লার্ক, মুন্সিগঞ্জ জেলা সমিতি ভেনিসের সভাপতি আওয়ামী লীগ নেতা আব্দুল হান্নান হাওলাদার, বৃহওর চট্টগ্রাম জেলা অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রমুখ।

অন্যদের মধ্যে সাবেক ছাত্রনেতা সুমন মিয়া, বেল্লাল হোসাইন, আজাদ খান, ভেনিস যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা ছৈয়াল কালু, মুরাদ ঢালীসহ আরও অনেকে। এ আলোচনা সভায় প্রায় লচার শতাধিক স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মী ছাড়াও শাহাদাত হোসেনের শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।

সভা শেষে উপস্থিত সবার সৌহার্দপূর্ণ সম্পর্ক বজায় রেখে সম্মেলন সফল করার আহ্বান জানিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন ইতালি আওয়ামী লীগের নির্বাহী সদস্য ও সাবেক সহ-সভাপতি সিনিয়র নেতা রেহান উদ্দিন দুলাল ও ইতালি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মজনু দেওয়ায়ন। পরে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়