প্রবাসীদের ব্যাংকিং চ্যানেলে দেশে টাকা পাঠানোর আহ্বান
প্রবাস নিউজ ডেস্কঃ
মালয়েশিয়া প্রবাসীদের ব্যাংকিং চ্যানেলে দেশে টাকা পাঠানোর আহ্বান জানিয়েছেন, ‘বাংলাদেশি এক্সপ্যাট ইন মালয়েশিয়ার নেতারা। শনিবার (৪ নভেম্বর) কুয়ালামাপুরের জিও সানওয়ে মলের স্টার কাবাব মিলনায়তনে অনুষ্ঠিত ‘চা-সিঙ্গারার আড্ডা’ থেকে প্রবাসীদের এ আহ্বান জানান তারা।
মালয়েশিয়ায় বসবাস ও কর্মরত প্রফেশনালদের সর্ববৃহৎ অরাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশি এক্সপ্যাট ইন মালয়েশিয়া (বিডিএক্সপ্যাট), তাদের ডাকে সাড়া দিয়ে শতাধিক প্রবাসী জড়ো হন চা-সিঙ্গারার আড্ডায়। শতাধিক বাংলাদেশি প্রবাসীদের অংশগ্রহণে আডডায় যেন সুদূর বিদেশে একটুকরো বাংলাদেশকেই উপস্থাপন করছিল।

বিডিএক্সপ্যাট মালয়েশিয়ার ‘চা-সিঙ্গারার আড্ডায়’ প্রবাসী বাংলাদেশিরা। বিডিএক্সপ্যাটের এক্সিকিউটিভ পারিসা ইসলামের সঞ্চালনায় শুরুতেই বিডিএক্সপ্যাটের এক্সিকিউটিভ কমিটির সবাই নিজেদের পরিচিতি তুলে ধরেন। তারপর একে একে উপস্থিত সবার সাথে চলে পরিচয় পর্ব। এ সময় বিডিএক্সপ্যাটের কাছে সবার প্রত্যাশা ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়েও সবাই আলোকপাত করেন

বিডিএক্সপ্যাট মালয়েশিয়ার চা-সিঙ্গারার আড্ডায়, সঠিক উপায়ে ব্যাংকিং চ্যানেলে দেশে টাকা পাঠানোর প্রয়োজনীয়তা ও উপকারিতা তুলে ধরেন সিবিএল মানি ট্রান্সফারের সিইও, মো. সাইদুর রহমান ফরাজী।
চা-সিঙ্গারার আড্ডায় বিশেষ অতিথির বক্তব্য দেন সিবিএল মানি ট্রান্সফারের সিইও, মো. সাইদুর রহমান ফরাজী। তিনি বাংলাদেশের জন্য রেমিট্যান্সের গুরুত্ব, সঠিক উপায়ে ব্যাংকিং চ্যানেলে দেশে টাকা পাঠানোর প্রয়োজনীয়তা ও উপকারিতা তুলে ধরেন। এক্ষেত্রে প্রবাসীদের সহযোগিতাও কামনা করেন।
আনুষ্ঠানিকতা শেষে শুরু হয় চা সিঙ্গারার আড্ডা। বাঙালি চিরায়ত পছন্দের চা নাস্তার সাথে মন খুলে আড্ডা দিতে পেরে সবাই দারুণ আনন্দিত হয়। বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল রাখতে ও বাংলাদেশিদের পাশে থাকতে বিডিএক্সপ্যাট এর কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন উপস্থিত প্রবাসীরা এবং সামনে বিডিএক্সপ্যাটের কার্যক্রমকে বেগবান করতে পরামর্শ দেন।

আডডায় বিডিএক্সপ্যাট এর কার্যক্রম উপস্থাপন করেন সংগঠনের নেতারা। সংগঠনটির এক্সিকিউটিভ মুশফিকুর রহমান রিয়াজ, ড. মোহাম্মদ আলী তারেক, ডা. তানিয়া ইসলাম, রিবো আলম, আফনান জাফর ও পাভেল সারওয়ার উপস্থিত ছিলেন।
সংগঠনের দায়িত্বশীলরা জানান, মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশিদের প্রফেশনালদের সংযুক্ত করে বাংলা ভাষা, স্বাধীনতা, সংস্কৃতি এবং ঐতিহ্যের সংরক্ষণ, প্রবাসে বাংলাদেশকে ব্র্যান্ডিং, প্রবাসী শিশু-কিশোরদের মাঝে দেশপ্রেম বৃদ্ধি, পারস্পরিক বন্ধন ও বৈচিত্র্য প্রচারের ক্ষেত্রে কাজ করছে
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








