মালয়েশিয়া প্রবাসীদের বৈধ পথে টাকা পাঠানোর আহ্বান
প্রবাস নিউজ ডেস্কঃ
মালয়েশিয়ায় বসবাস ও কর্মরত প্রফেশনালদের সর্ববৃহৎ অরাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ‘বাংলাদেশি এক্সপ্যাট ইন মালয়েশিয়া’ বা বিডিএক্সপ্যাট। তাদের ডাকে সাড়া দিয়ে শতাধিক প্রবাসী জড়ো হন চা-সিঙ্গারার আড্ডায়।
মালয়েশিয়া প্রবাসীদের ব্যাংকিং চ্যানেলে দেশে টাকা পাঠানোর আহ্বান জানিয়েছেন 'বাংলাদেশি এক্সপ্যাট ইন মালয়েশিয়া'র নেতারা।
শনিবার কুয়ালালামপুরের জিও সানওয়ে মলের স্টার কাবাব মিলনায়তনে অনুষ্ঠিত 'চা-সিঙ্গারার আড্ডা' থেকে প্রবাসীদের এ আহ্বান জানান তারা।
মালয়েশিয়ায় বসবাস ও কর্মরত প্রফেশনালদের সর্ববৃহৎ অরাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন 'বাংলাদেশি এক্সপ্যাট ইন মালয়েশিয়া' বা বিডিএক্সপ্যাট। তাদের ডাকে সাড়া দিয়ে শতাধিক প্রবাসী জড়ো হন চা-সিঙ্গারার আড্ডায়।
আড্ডায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিবিএল মানি ট্রান্সফারের সিইও মো. সাইদুর রহমান ফরাজী। তিনি বাংলাদেশের জন্য রেমিট্যান্সের গুরুত্ব, সঠিক উপায়ে ব্যাংকিং চ্যানেলে দেশে টাকা পাঠানোর প্রয়োজনীয়তা ও উপকারিতা তুলে ধরেন এবং প্রবাসীদের সহযোগিতাও কামনা করেন।
সংগঠনটির এক্সিকিউটিভ মুশফিকুর রহমান রিয়াজ, ড. মোহাম্মদ আলী তারেক, ডা. তানিয়া ইসলাম, রিবো আলম, আফনান জাফর ও পাভেল সারওয়ার উপস্থিত ছিলেন।
সংগঠনের দায়িত্বশীলরা জানান, মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশিদের প্রফেশনালদের সংযুক্ত করে বাংলা ভাষা, স্বাধীনতা, সংস্কৃতি ও ঐতিহ্যের সংরক্ষণ, প্রবাসে বাংলাদেশকে ব্র্যান্ডিং, প্রবাসী শিশু-কিশোরদের মাঝে দেশপ্রেম বৃদ্ধি, পারস্পরিক বন্ধন ও বৈচিত্র্য প্রচারের ক্ষেত্রে কাজ করছে।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








