‘বাংলাদেশের সহায়তায় শ্রীলঙ্কা ব্যাপকভাবে লাভবান হয়েছে’
প্রবাস নিউজ ডেস্কঃ
সাম্প্রতিক সময়ে সার্কভুক্ত দেশগুলো, বিশেষ করে বাংলাদেশ ও ভারত থেকে পাওয়া আর্থিক সহায়তায় শ্রীলংকা ব্যাপকভাবে উপকৃত হয়েছে বলে মন্তব্য করেছেন দ্বীপদেশটির কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর।
ঢাকায় সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) আয়োজনে দুই দিনব্যাপী ১৪তম দক্ষিণ এশিয়া অর্থনৈতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে পি নন্দলাল বীরাসিংহে এ মন্তব্য করেন।
তিনি বলেন, 'শ্রীলঙ্কাকে যে সহায়তা দেওয়া হয়েছিল তা দেশটির আর্থ-সামাজিক সংকট কাটাতে বেশ সহায়ক হয়েছিল।'
'এ ধরনের আর্থিক সহায়তা শুধু যে স্বল্পমেয়াদে স্বস্তি দিয়েছে তা নয়, এটি দেশটির অবকাঠামোগত দুর্বলতা কাটাতে ও সামগ্রিক উত্পাদন সক্ষমতা বাড়াতে দীর্ঘমেয়াদে বিনিয়োগের সুযোগ তৈরি করতে পারে।'
দুই বছর আগে মুদ্রা বিনিময় চুক্তির আওতায় ২০ কোটি ডলার ঋণের চূড়ান্ত কিস্তি হিসেবে গত সেপ্টেম্বরে বাংলাদেশকে ৫০ মিলিয়ন ডলার পরিশোধ করে শ্রীলঙ্কা।
মাত্র এক বছর আগে অর্থনৈতিক সংকট কাটানোর পর দেশটি এ ঋণ পরিশোধ করে।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








