মালয়েশিয়ায় ১০২ বাংলাদেশি গ্রেপ্তার
প্রবাস নিউজ ডেস্কঃ
মালয়েশিয়ায় ১০২ বাংলাদেশিসহ ২৪৫ অভিবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির অভিবাসন বিভাগ।
গতকাল শুক্রবার রাতে সেলাঙ্গর রাজ্যের শাহ আলম সেকশন ২২ এর একটি পণ্য স্টোরেজ গুদামে অভিযান চালিয়ে অভিবাসীদের গেপ্তার করে অভিবাসন বিভাগ।
২০ থেকে ৫০ বছর বয়সী মোট ২৪৪ জন পুরুষ এবং একজন বিদেশি নারীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে ১০২ বাংলাদেশি, ৬১ নেপালি, ৫৮ ভারতীয়, ২০ পাকিস্তানি , ৩ ইন্দোনেশিয়ান এবং ১ শ্রীলঙ্কান নাগরিক রয়েছেন।
আজ শনিবার সেলাঙ্গর রাজ্যের ইমিগ্রেশন পরিচালক খায়রুল আমিনুস কামারউদ্দিন সাংবাদিকদের বলেন, 'গত দুই মাসে অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিবাসন বিভাগের ৯১ জন কর্মকর্তা ও সদস্যের সমন্বয়ে, ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩ এর ধারা ৬(১)(সি) এবং ১৫ ধারা এবং সেইসাথে ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩ এর রেগুলেশন ৩৯(বি) অনুযায়ী এ অভিযান চালানো হয়।'
খায়রুল সাংবাদিকদের বলেন, 'অভিযানের সময় প্রাথমিক পরীক্ষায় দেখা গেছে, অধিকাংশই অভিবাসীরা পাসের অপব্যবহার, অতিরিক্ত অবস্থান এবং কোনো বৈধ ভ্রমণ নথিপত্র না থাকার অপরাধে জড়িত।'
গ্রেপ্তারদের পরবর্তী পরীক্ষার জন্য সেলাঙ্গর ইমিগ্রেশন অফিসে নিয়ে যাওয়া হয়েছে। যদি বিদেশিরা অপরাধ করেছে বলে নিশ্চিত করা হয়, তাহলে আদালতে পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য সিমোনিয়াহ ইমিগ্রেশন ডিটেনশন ক্যাম্পে তাদের রাখা হবে বলে জানিয়েছেন রাজ্যের ইমিগ্রেশন পরিচালক খায়রুল আমিনুস কামারউদ্দিন ।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








