ঢাকা, ২০২৬-০৮-০১ | ১৬ শ্রাবণ,  ১৪৩৩

মালদ্বীপে নিখোঁজ শুক্কুর সন্ধান চায় পরিবার

প্রবাস নিউজ ডেস্কঃ

প্রকাশিত: ২৩:৪২, ১ নভেম্বর ২০২৩  

মালদ্বীপে নিখোঁজ শুক্কুর সন্ধান চেয়েছে পরিবার। গত ২৫ অক্টোবর থেকে পরিবারের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। মোবাইল নম্বর, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ তার বিভিন্ন অ্যাপ বন্ধ রয়েছে।

শুক্কুরের বাড়ি ফেনী জেলার ফরহাদনগর ইউনিয়নের দক্ষিণ চরকালীদাশ গ্রামে। শুক্কুর ৭ বছর আগে পরিবারের সুখের আশায় মালদ্বীপে পাড়ি জমান। এক সপ্তাহ ধরে কোনো যোগাযোগ নেই পরিবারের সঙ্গে।
তার চাচাতো ভাই সৌদিপ্রবাসী ইব্রাহীম মুঠোফোনে জাগো নিউজকে বলেন, কিছু দিন আগে শুক্কুরের বাবা মারা যায়। তারা পরিবারের অবস্থা বেশি ভালো না। শুক্কুরের খোঁজ পেতে পরিবার সবার সহযোগিতা চেয়েছে। শুক্কুরের সঙ্গে যোগাযোগ করতে না পেরে অসুস্থ হয়ে পড়েছে তার মা।

তার চাচাতো ভাই আরও বলেন, বৈধ কাগজপত্র না থাকায় সে ৭ বছর ধরে দেশে যেতে পারেনি। কাগজপত্র ঠিক করতে কিছু টাকা নিজের কাছে রেখেছে, এখন কোনো সন্ধান না পেয়ে আমরা চিন্তিত। পরিবারের পক্ষ থেকে মালদ্বীপের হাইকমিশন এবং প্রবাসীদের সহযোগিতা চাওয়া হয়েছে। শুক্কুরের খোঁজ পেলে তার চাচার নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। (০১৭১৫৫৩০৯৫৪)
আব্দুল শুক্কুর মালদ্বীপের সাগরে জেম লাইন নামক ধোনি ট্রলারে কাজ করতেন। সেখান থেকে নিখোঁজ হন।

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়