ঢাকা, ২০২৬-০৮-০১ | ১৬ শ্রাবণ,  ১৪৩৩

ইসরায়েলের হামলাকে সমর্থন করায় কুয়েত থেকে বহিষ্কার ভারতীয় নার্স

প্রবাস নিউজ ডেস্কঃ

প্রকাশিত: ০২:২৩, ৩১ অক্টোবর ২০২৩  

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বর্বরোচিত হামলাকে সমর্থন করায় কুয়েত থেকে বহিষ্কার হলেন এক নার্স। তাকে নিজ দেশ ভারতে ফেরত পাঠানো হয়েছে। এ নিয়ে দুই ভারতীয়কে বহিষ্কার করলো কুয়েত।

ওই নার্স কুয়েতের আল-সাবাহ হাসপাতালে কর্মরত ছিলেন। এর আগে তিনি হোয়াটসঅ্যাপে একটি স্ট্যাটাসের মাধ্যমে ইসরায়েলের সঙ্গে সংহতি এবং ফিলিস্তিনিদের সন্ত্রাসী হিসেবে উল্লেখ করে ইসরায়েলি পতাকা প্রদর্শন করেন।

এরপর আইনজীবী বন্দর আল-মুতাইরির দায়ের করা অভিযোগের পর, ভারতীয় নার্স জিজ্ঞাসাবাদের সময় খোলাখুলিভাবে তার ইসরায়েলপন্থি অবস্থানের কথা স্বীকার করেন।

এরপরই তাকে বহিষ্কার করে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়