সার্ক মহাসচিবের দায়িত্ব নিলেন রাষ্ট্রদূত গোলাম সারোয়ার
প্রবাস নিউজ ডেস্কঃ
পেশাদার কূটনীতিক গোলাম সারোয়ার ১৯৯১ সালে ফরেন সার্ভিসে যোগ দিয়ে দেশে ও বিদেশে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।
দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বাংলাদেশ সরকারের রাষ্ট্রদূত মো. গোলাম সারোয়ার।
গত ২৫ অক্টোবর নেপালের সার্ক সচিবালয়ে সংস্থাটির মন্ত্রীপরিষদের অনুমোদনক্রমে দায়িত্ব গ্রহণ করেছেন তিনি।
দায়িত্বগ্রহণের পর সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা এক সংবর্ধনার আয়োজন করে। সংবর্ধনা অনুষ্ঠানে গোলাম সারোয়ার অ্যাসোসিয়েশনের সেবা করার সুযোগ দেওয়ার জন্য সব সদস্য রাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি সার্কের প্রোফাইল বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর এবং সচিবালয়ের ওপর অর্পিত গুরুত্বপূর্ণ আদেশগুলো সম্পাদনে সদস্য রাষ্ট্রগুলোকে সক্রিয় ও কার্যকরভাবে কাজ করার প্রয়োজনীয়তার ওপরও জোর দেন। এ সময় তিনি সদস্য রাষ্ট্রগুলোর অব্যাহত সহযোগিতা কামনা করেছেন।
পেশাদার কূটনীতিক গোলাম সারোয়ার ১৯৯১ সালে ফরেন সার্ভিসে যোগ দিয়ে দেশে ও বিদেশে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।
এর আগে তিনি মালয়েশিয়া, ওমান, নরওয়ে, ডেনমার্ক, ফিনল্যান্ড এবং আইসল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।
এ ছাড়া, তিনি সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশের কনসাল জেনারেল হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
রাষ্ট্রদূত গোলাম সারোয়ার তার দীর্ঘ কূটনৈতিক জীবনে বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








