ফিলিস্তিনের সমর্থনে দক্ষিণ আফ্রিকায় বিক্ষোভ
প্রবাস নিউজ ডেস্কঃ
বৃষ্টি উপেক্ষা করে শহরটিতে থাকা কয়েকশ বাংলাদেশি যোগ দেয় বিক্ষোভ মিছিলে।
গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদে দক্ষিণ আফ্রিকায় গত শুক্রবার বিক্ষোভ মিছিলে অংশ নেয় হাজারো মানুষ।
গাজায় ইসরায়েলের হামলায় শিশুসহ বেসামরিক মানুষ নিহতের প্রতিবাদে দক্ষিণ আফ্রিকার বড় ও গুরুত্বপূর্ণ শহরগুলোতে বিক্ষোভ করেছে দেশটির ক্ষমতাসীন দল এএনসিসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও বিভিন্ন গোষ্ঠীর মানুষ।
গত শুক্রবার জুমার নামাজের পর প্রিটোরিয়াস্থ কূটনীতিক এলাকার স্থানীয় ও বিভিন্ন দেশের কয়েক হাজার মানুষ বিক্ষোভ ও প্রতিবাদ করেন।
দক্ষিণ আফ্রিকার পোর্ট এলিজাবেথে ফিলিস্তিনে ইসরাইলের বর্বরোচিত হামলার প্রতিবাদে শনিবার বিক্ষোভ মিছিল করেছে হাজারো মানুষ। বৃষ্টি উপেক্ষা করে শহরটিতে থাকা কয়েকশ বাংলাদেশি যোগ দেয় মিছিলে।
রাজধানী প্রিটোরিয়ার লোডিয়ামেও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে শত শত ফিলিস্তিন সমর্থক অংশগ্রহণ করেন।
ফিলিস্তিনে হামলা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিনের দাবিতে শুক্রবার দক্ষিণ আফ্রিকার কেপটাউনে ব্যাপক বিক্ষোভ করেছে স্থানীয় লোকজন। বিক্ষোভে দক্ষিণ আফ্রিকাসহ বিভিন্ন দেশের প্রায় সাড়ে তিন হাজার নারী পুরুষ ও শিশু অংশগ্রহণ করে।
দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার দল এএনসির পক্ষ থেকে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন দলের সভাপতি ও দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। উপস্থিত ছিলেন বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও কর্মকর্তারা।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








