ইসরায়েলের হামলায় গাজায় অন্তত ২ হাজার শিশু নিহত
প্রবাস নিউজ ডেস্কঃ
জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা সেভ দ্য চিলড্রেন জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে ১৭ দিনে ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় অন্তত ২০০০ শিশু প্রাণ হারিয়েছে।
গাজার একটি হাসপাতালের সামনে কয়েকটি শিশু।
গাজায় অবিলম্বে অস্ত্রবিরতির আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলো। চিকিৎসকেরা সতর্ক করে বলেছেন, গাজায় জ্বালানি সরবরাহ চালু না হলে হাসপাতালে চিকিৎসারত শিশু ও বহু মানুষ বিনা চিকিৎসতায় মারা যাবেন।
জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা সেভ দ্য চিলড্রেন জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে ১৭ দিনে ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় অন্তত ২০০০ শিশু প্রাণ হারিয়েছে। পশ্চিম তীরে নিহত হয়েছে আরও ২৭ শিশু। সিএনএনের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
গাজায় দুই সপ্তাহের বেশি সময় ধরে চলা ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ৫ হাজারের বেশি মানুষ মারা গেছে। অবরুদ্ধ করে রাখা হয়েছে গাজা।
সেভ দ্য চিলড্রন জানিয়েছে, অবরুদ্ধ গাজায় ১০ লাখের বেশি শিশু আটকা পড়েছে। তাদের নিরাপত্তায় কোথাও যাওয়ার জায়গা নেই। হামলায় আহত হয়েছে ৪ হাজার ৬০০ শিশু।
ইসরায়েলি বাহিনী নির্বিচারে শিশুদের হত্যা ও আহত করছে জানিয়ে শিশুদের জীবন বাঁচাতে অবিলম্বে পদক্ষেপ নিতে সব পক্ষ এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছে সেভ দ্য চিলড্রেন।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








