কুয়েত প্রবাসীদের ই-পাসপোর্ট ফি কমলো
প্রবাস নিউজ ডেস্ক:
কুয়েত প্রবাসীদের জন্য ই-পাসপোর্ট ফি কমিয়েছে সরকার। কুয়েতসহ অন্যান্য দেশের প্রবাসীদের দাবি ও দূতাবাসে প্রচেষ্টাতে গত ১৭ অক্টোবর থেকে সেই ফি কমানো হয়।
প্রবাসীদের জন্য সরকার বিভিন্ন দেশে ধাপে ধাপে চালু করছে ই-পাসপোর্ট সেবা কার্যক্রম। এরই অংশ হিসেব চলতি বছরের জুন মাসে কুয়েতে শুরু হয় ই-পাসপোর্ট সেবা। ছাত্র এবং সাধারণ শ্রমিকদের ১০ বছর মেয়াদি ই-পাসপোর্ট সাড়ে ১৫ কুয়েতি দিনার প্রদান করতে হলেও ড্রাইভার, ক্লিনার, পেইন্টারসহ অন্যান্য শ্রমিক পেশার প্রবাসীদের ক্ষেত্রে ১০ মেয়াদি ই-পাসপোর্ট করতে ফি দিতে হতো সাড়ে ৩৮ কুয়েতি দিনার। এখন সেই ফি কমিয়ে সাড়ে ১৫ কুয়েতি দিনার কার্যকর করা হয়েছে।
বুধবার (১৮ অক্টোবর) কুয়েতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মাদ আসিকুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
রাষ্ট্রদূত বলেন, আমরা নিজেরাই উদ্যোগী হয়ে ড্রাইভার, ক্লিনার, পেইন্টারসহ অন্যান্য শ্রমিক পেশায় কর্মরত প্রবাসীদের ই-পাসপোর্ট ফি কমাতে অনুরোধ করি। প্রবাসবান্ধব সরকার এতে রাজি হয়ে কমানো হয়েছে ই-পাসপোর্ট ফি।।
প্রবাসীদের আগের এমআরপি পাসপোর্টের সঙ্গে জন্ম নিবন্ধন অথবা ভোটার আইডি তথ্য সঠিক থাকলে ১ মাসে ই-পাসপোর্ট পেয়ে যান প্রবাসীরা। ই- পাসপোর্টের ফি কমানোয় খুশি কুয়েতে প্রবাসী বাংলাদেশিরা। তারা ধন্যবাদ জানান দূতাবাস ও বাংলাদেশ সরকারের প্রতি।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








