ঢাকা, ২০২৬-০৮-০১ | ১৬ শ্রাবণ,  ১৪৩৩

ইসরায়েলের বিমান হামলায় হামাসের নিরাপত্তা প্রধান নিহত

প্রবাস নিউজ ডেস্ক:

প্রকাশিত: ১৯:০০, ২১ অক্টোবর ২০২৩  

 

গত ৭ অক্টোবর ইসরায়েলের অবৈধ বসতিতে হামলা চালায় গাজার সশস্ত্র গোষ্ঠী হামাস। এরপরই গাজায় আগ্রাসন শুরু করে ইসরায়েলি বিমানবাহিনী। তাদের নির্বিচারে বোমাবর্ষণে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৩ হাজার ৭০০ এর বেশি ফিলিস্তিনি।

নিহতদের মধ্যে অন্তত ১ হাজার ৫২৪ জন শিশু, ১ হাজারের বেশি নারী রয়েছেন। এছাড়া ১২ হাজারের বেশি আহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। অন্যদিকে, হামাসের হামলায় অন্তত এক হাজার ৪০০ ইসরায়েলি নিহত হয়েছেন। আহত হয়েছেন চার হাজার ৪০০ জনেরও বেশি।

এদিকে, মঙ্গলবার (১৭ অক্টোবর) রাতে গাজার ‘আল-আহলি’ হাসপাতালে ভয়াবহ বিমান হামলা চালায় ইসরায়েল। তাতে প্রায় ৫০০ মানুষ নিহত হয়। আহত হয় আরও বহু মানুষ। এছাড়া আরও অনেকে হাসপাতালের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছে বলে জানা গেছে।

আল জাজিরা জানিয়েছে, হাসপাতালটিতে অসংখ্য মানুষ চিকিৎসা নিচ্ছিলেন। এছাড়া ইসরায়েলিদের হামলা থেকে বাঁচতে অনেকে সেখানে আশ্রয় নিয়েছিলেন। গাজার হামাস নিয়ন্ত্রিত সরকার এ হামলাকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে আখ্যা দিয়েছে। তবে এ হামলার দায় অস্বীকার করেছে ইসরায়ে

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়