রিয়েল ক্যাপিটা গ্রুপের আয়োজনে প্রবাসীদের মিলনমেলা
প্রবাস নিউজ ডেস্ক:
নিরাপদ ও নির্ভরশীল বিনিয়োগ এবং বিভিন্ন বিষয় নিয়ে প্রবাসীদের মিলনমেলার আয়োজন করেছে রিয়েল ক্যাপিটা গ্রুপ। রোববার (১৫ অক্টোবর) রাতে কাসর আল সামসে অনুষ্ঠিত হয়।
প্রবাসীদের মিলনমেলায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আরিফুজ্জামান এবং দুবাই কিং শেখ মোহাম্মদ এর সাবেক উপদেষ্টা রয়েল মেম্বার, চেয়ারম্যান আল আলি গ্রুপ এইচই ইয়াকুব আল আলী, ইউ.এ.ই এর পক্ষ থেকে চিফ গেস্ট হিসেবে উপস্থিত ছিলেন।
এছাড়াও এরাবিয়ান বিজনেস আইকন মাকতুম আল মারজুকি এবং ব্যবসায়ী ও ফ্যাশন আইকন এমিরেটাস হোল্ডিং গ্রুপের চেয়ারম্যান হানিফ শেইখ বিশেষ সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
রিয়েল ক্যাপিটা গ্রুপের ল্যান্ড প্রজেক্ট এবং অ্যাপার্টমেন্ট প্রজেক্ট এ প্রবাসীদের জন্য সহজ কিস্তিতে এবং এককালীন মূল্য পরিশোধে বিশেষ আকর্ষণীয় অফার দেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আরিফুজ্জামান।
তাছাড়াও প্রধান অতিথি এবং বিশেষ অতিথি বাংলাদেশের প্রবাসীদের পাশে দাঁড়ানো এবং বিনিয়োগ এর ব্যবস্থার আশ্বাস দেন। মিলনমেলায় প্রবাসীদের নিরাপদ ও নির্ভরশীল বিনিয়োগের ব্যপারে খোলামেলা আলোচনা করেন উপস্থিত সকল প্রবাসীরা।
আগামী ডিসেম্বরে রিয়েল ক্যাপিটা গ্রুপের নিজস্ব প্রজেক্ট নিয়ে একক মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের ঘোষণা দিয়ে এবং প্রবাসীদের নিরাপদ বিনিয়োগের আশ্বাস দিয়ে মিলনমেলার সমাপ্তি করেন মোহাম্মদ আরিফুজ্জামান।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








