রোহিঙ্গা ইস্যুতে আমিরাতকে বাংলাদেশের পাশে থাকার অনুরোধ
প্রবাস নিউজ ডেস্ক:
জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী ফেডারেল ন্যাশনাল কাউন্সিলের প্রেসিডেন্ট সাকর ঘোবাসের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অবস্থিত সংসদ ভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
মঙ্গলবার (১৭ অক্টোবর) সাক্ষাতকালে তারা রোহিঙ্গা ইস্যু, প্রাকৃতিক সম্পদ, কৃষি পণ্য, জ্বালানি, বিনিয়োগ, খাদ্য নিরাপত্তাসহ দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

স্পিকার বলেন, সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংযুক্ত আরব আমিরাতে ঐতিহাসিক সফরের কথা এসময় স্মরণ করেন।
তিনি বলেন, বাংলাদেশ সরকার কৃষি পণ্যসামগ্রী, খাদ্য ও জ্বালানি খাতে বিদেশি বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী। এসময় তিনি রোহিঙ্গা ইস্যুতে সংযুক্ত আরব আমিরাতকে বাংলাদেশের পাশে থাকতে অনুরোধ করেন।
ফেডারেল ন্যাশনাল কাউন্সিলের প্রেসিডেন্ট সাকর ঘোবাস বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেন। এসময় তিনি রোহিঙ্গা ইস্যুতে সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশের পাশে থাকবে বলে স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে আশ্বস্ত করেন।

এরপর স্পিকার আইনপ্রণেতা, নীতিনির্ধারক এবং বিজনেস লিডারদের সঙ্গে একটি ডায়লগে অংশগ্রহণ করেন। এসময় তিনি এসডিজি, বাজেট বরাদ্দ, নবায়নযোগ্য জ্বালানি, বিনিয়োগ বৃদ্ধি ইত্যাদি নিয়ে কথা বলেন।
স্পিকার বলেন, একটি দেশে বিনিয়োগ দরিদ্রবান্ধব হওয়া উচিত। উদ্ভাবনী অর্থায়নের মাধ্যমে টেকসই অর্থায়নকে প্রচার করতে হবে।
এসময় আরব-আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত আবু জাফর, আইনপ্রণেতা, নীতিনির্ধারক এবং বিজনেস লিডারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








