মস্কোতে বাংলাদেশি শিক্ষার্থীদের নবীনবরণ
প্রবাস নিউজ ডেস্ক:
রাশিয়ার মস্কো শহরে অবস্থিত রুদেন ইউনিভার্সিটিতে বাংলাদেশি শিক্ষার্থীদের নবীনবরণ ও স্নাতকোত্তর সংবর্ধনা দেয়া হয়েছে। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় (১৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি ছাত্র সংগঠনের পক্ষ থেকে এ সংবর্ধনা দেয়া হয়।
রুদেন বিশ্ববিদ্যালয়ের নবীন ও প্রবীন শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, রাশিয়ায় বসবাসকারী বাঙ্গালী ব্যবসায়ী ও বিশ্ববিদ্যালয়ের নবীন-প্রবীন শিক্ষার্থীরা।
প্রথম বাঙ্গালী হিসেবে রাশিয়ার রুদেন ইউনিভার্সিটির লাইব্রেরির গ্যালারিতে স্থান পেয়েছে পিএইচডি গবেষক বারেক কায়সারের লেখা 'রাশিয়ায় বঙ্গবন্ধু' বইটি। এজন্য বাংলাদেশ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দেয়া হয় বিশেষ সম্মাননা।
অনুষ্ঠানে বাঙালি শিক্ষার্থীরা দেশিয় সংস্কৃতি তুলে ধরে নাচ ও গানের মধ্য দিয়ে। বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মেহেদি হাসান জানান, প্রতিবছরই তারা বাংলাদেশি সংস্কৃতি রাশিয়ায় উপস্থাপন করার চেষ্টা করেন।
রাশিয়ায় অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থীরা বলেন, ভিনদেশে এসেও নিজ দেশের সংস্কৃতি চর্চা অব্যাহত থাকুক এবং বিশ্ব দরবারে বাংলাদেশের নাম উজ্জ্বল হোক এটাই প্রত্যাশা করি।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








