আল-জাজিরা বন্ধে তৎপর ইসরায়েল
প্রবাস নিউজ ডেস্ক:
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্রগোষ্ঠী হামাসকে সহযোগিতার অভিযোগে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা নিউজের স্থানীয় ব্যুরো কার্যালয় বন্ধ করে দেওয়ার দাবি জানিয়েছেন ইসরায়েলের তথ্যমন্ত্রী শালোমা কারহি। রোববার ইসরায়েলের বেতার সংবাদমাধ্যম আর্মি রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে এ দাবি জানান তিনি। খবর টিভিপি ওয়ার্ল্ডের
শালোমা কারহি জানান, ইসরায়েলে হামাস আক্রমণের শুরুর দিন থেকে আল-জাজিরা একপেশে নিউজ করে আসছে। তাই ইতিমধ্যে সংবাদমাধ্যমটির ইসরায়েল কার্যালয় বন্ধ করে দেওয়ার প্রস্তাব সরকারের কাছে পাঠিয়েছেন তিনি।
ইসরায়েলের তথ্যমন্ত্রী বলেন, ‘এই নিউজ স্টেশনটি নিয়মিত উসকানিমূলক সংবাদ পরিবেশন করে যাচ্ছে এবং এসব সংবাদ ইসরায়েলের নাগরিকদের বিরুদ্ধে বাইরের দেশের অনেক মানুষকে ক্ষেপিয়ে তুলছে। আল-জাজিরা যতখানি সংবাদমাধ্যম, তারচেয়েও অনেক বেশি প্রোপাগান্ডা মাউথপিস।’
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








