মালয়েশিয়ায় বৈধ হতে ৭ লাখ অভিবাসীর আবেদন
প্রবাস নিউজ ডেস্ক:
মালয়েশিয়ায় বৈধ হতে আবেদন করেছেন প্রায় সাত লাখ অনথিভুক্ত অভিবাসী। করোনা পরবর্তী সময়ে দেশটির পাঁচটি গুরুত্বপূর্ণ খাতে জনবলের চাহিদা পূরণে সরকারের দেওয়া ওয়ার্কফোর্স রিক্যালিব্রেশন (আরটিকে ২.০) কর্মসূচির অধীনে বৈধ হতে নাম নিবন্ধন করেছেন তারা। বৃহস্পতিবার (১২ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাসিক অধিবেশন শেষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মালয়েশীয় স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন।
মালয়েশিয়ার অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে গত ২৭ জানুয়ারি থেকে রিক্যালিব্রেশন আরটিকে ২.০ কর্মসূচি শুরু হয়েছে।এটি শেষ হবে চলতি বছরের ৩১ ডিসেম্বর। অর্থাৎ, আর মাত্র দুই মাস বাকি রয়েছে। এর মধ্যেই নিয়োগকর্তাদের বিদেশি কর্মীদের নিবন্ধন সম্পন্ন করতে হবে।
যারা নিবন্ধন সম্পন্ন করেছেন, তাদের নিয়োগকর্তাদের ইমিগ্রেশন কাউন্টারে কর্মীদের যাচাই প্রক্রিয়া দ্রুত শেষ করতে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন।
গত ৪ অক্টোবর বাংলাদেশের বিদায়ী হাইকমিশনার মো. গোলাম সারোয়ার মালয়েশিয়ার ইমিগ্রেশন মহাপরিচালক রুসলিন জুসোহর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক এবং দেশটিতে বসবাসরত বাংলাদেশি কর্মীদের স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
মালয়েশিয়ায় বিদেশি কর্মীর সংখ্যা বিবেচনায় বাংলাদেশ দ্বিতীয়স্থানে থাকলেও রি-ক্যালিব্রেশন প্রক্রিয়ার আওতায় এ বছরের ডিসেম্বর থেকেই দেশটি প্রথম স্থানে চলে আসবে বলে জানিয়েছেন ইমিগ্রেশন মহাপরিচালক। তবে আরটিকে ২.০ কর্মসূচির আওতায় কতজন বাংলাদেশি আবেদন করেছেন, তা জানা যায়নি।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








