রাইড শেয়ারিংয়ের লাইসেন্স বন্ধ টরোন্টোতে
প্রবাস নিউজ ডেস্ক:
কানাডার টরেন্টো সিটি কর্তৃপক্ষ উবার, লিফ্টসহ রাইড শেয়ারিংয়ের লাইসেন্স দেওয়া বন্ধ করেছে। বুধবার সিটি কাউন্সিলের এক সভায় এ সিদ্ধান্ত হয়। ২০৩১ সালের মধ্যে শহরে ইলেকট্রিক গাড়ি চালুর লক্ষ্য বাস্তবায়নের পরিকল্পনার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানানো হয়েছে।
সিটি কর্তৃপক্ষ বলছে, পরিবেশ দূষণ রোধ এবং যানবাহন থেকে কার্বন ডাই অক্সাইড নিঃসরণ শূন্যে নামিয়ে আনতে আইনি কাঠামো এবং পরিকল্পনা সংক্রান্ত প্রতিবেদন তৈরি করতে সিটিকে বলা হয়েছে। এগুলো চূড়ান্ত না হওয়া পর্য়ন্ত টরন্টোয় উবার, লিফ্টসহ রাইড শেয়ারিং উবার ইটস, খাবার সরবরাহের নতুন লাইসেন্স দেওয়া বন্ধ থাকবে।
উবার লিফ্টসহ রাইড শেয়ারিং বা ফুড ডেলিভারির জন্য সিটি কর্পোরেশন থেকে প্রাইভেট ট্রান্সপোর্ট কোম্পানি (পিটিসি) লাইসেন্স নিতে হয়। সিটি এখন এই লাইসেন্স দেওয়া বন্ধ রাখবে।
টরন্টোর সিটির তথ্য অনুযায়ী, ৫২ হাজার উবার ড্রাইভার রয়েছে টরোন্টোতে। সিটি কর্তৃপক্ষ এই সংখ্যা আর বাড়াতে চাচ্ছে না।
এদিকে কর্তৃপক্ষের এ সিদ্ধান্তের ফলে অনেকের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বহু সংস্কৃতির দেশ কানাডায় প্রতিবছর প্রায় সাড়ে ৫ লাখ মানুষ অভিবাসনের আশায় পাড়ি দেয় কানাডায়। তাদের অনেকেই পেশা হিসেবে রাইড শেয়ারিং বেছে নেন।
কানাডায় বসবাসরত অনেকেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে অতিরিক্ত আয়ের জন্য রাইড শেয়ারিং করে থাকেন। কর্তৃপক্ষের হঠাৎ এই সিদ্ধান্তের ফলে অনেকের মধ্যেই হতাশা দেখা গেছে।
কানাডার নতুন দেশ পত্রিকার সম্পাদক শওগাত আলী সাগর সমকালকে বলেন, বর্তমানে পুরো কানাডাজুড়েই এক ধরনের অর্থনৈতিক চাপ চলছে। নাগরিকরা হিমশিম খাচ্ছে। বাড়ি ভাড়া বেড়েছে, ব্যাংকের মর্টগেজের সুদের হার বেড়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেশি। অনেকেই উবার বা রাইড শেয়ারিং করে সংসার চালান। সিটি কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত ‘মরার উপরে খারার ঘা’ হিসেবে দাঁড়াবে।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








