দেশে ফেরা শ্রমিকদের অর্থ ফেরত দিচ্ছে ইউনাইটেড প্লান্টেশনস বেরহাদ
প্রবাস নিউজ ডেস্কঃ
বাংলাদেশের শ্রমিকদের নিয়োগকালীন অভিবাসন খরচ ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়ান ওয়েল পাম প্লান্টেশন কোম্পানি, ইউনাইটেড প্লান্টেশনস বেরহাদ।

সম্প্রতি এক পত্রের মাধ্যমে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশনকে জানিয়েছে ইউনাইটেড প্লান্টেশনস বেরহাদ। মঙ্গলবার (১০ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছেন, হাইকমিশনের প্রেস সচিব সুফি আব্দিল্লাহিল মারুফ।

সচিব জানিয়েছেন, এ কোম্পানির নতুন নীতিমালার আওতায় ৩১ ডিসেম্বরের পরে যেসব শ্রমিক বাংলাদেশে ফেরত গেছেন তিনি এ অর্থপ্রাপ্তির জন্য যোগ্য হবেন। এ কোম্পানিতে আগে কাজ করা এ ধরনের যোগ্য শ্রমিকদের [email protected] এ ইমেইল অথবা +6013-8334101 নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

৩০ জুন ২০২৪ এর মধ্যে এ অর্থ দাবি করতে হবে। আবেদনে পাসপোর্টের প্রথম পৃষ্ঠা, ইউনাইটেড প্লান্টেশনস বেরহাদের সঙ্গে সাম্প্রতিক ওয়ার্ক পারমিটের কপি, ব্যাংক স্টেটমেন্ট যেখানে নিজের নামে একটি ব্যাংক হিসাব এবং হোম শাখার উল্লেখ থাকবে এবং ফোন নম্বর উল্লেখ করতে হবে।
নিয়োগকালীন অভিবাসন খরচ ফেরত পাবার যোগ্য বাংলাদেশের শ্রমিকদের তালিকাও হাইকমিশন থেকে দেওয়া হয়েছে।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








