ঢাকা, ২০২৬-০৮-০১ | ১৭ শ্রাবণ,  ১৪৩৩

৪০০ শতাধিক বাংলাদেশীর উপস্থিতিতে

মেমফিস বাংলাদেশী কমুউনিটির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

প্রবাস নিউজ ডেস্ক :

প্রকাশিত: ০৬:১৪, ৩ অক্টোবর ২০২৩   আপডেট: ০৬:২৬, ৩ অক্টোবর ২০২৩

টেনেসির মেমফিসে আনন্দঘন পরিবেশে প্রবাসী বাংলাদেশীদের বার্ষিক বণভোজন অনুষ্ঠিত হয়েছে। শেলবি ফার্ম পার্কে অনুষ্ঠিত বনভোজনে যোগ দেন সেখানে সববাসরত চার শতাধিক বাংলাদেশী।

ক্যালিফোর্নিয়ায় অবস্থিত বাংলাদেশ কনস্যুলেটের কমার্শিয়াল কাউন্সিলর এস এম খুরশিদ-উল আলম অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এতে মহিলা-পুরুষ ও শিশুদের নানা ধরনের খেলাধুলার আয়োজন করা হয়। ছিলো র‍্যাফেল ড্র’র আইফোনসহ অনেক পুরষ্কার।

রোববার সাপ্তাহিক ছুটি হওয়ায় পরিবারের সকল সদস্যদের নিয়ে বাংলাদেশীরা যোগ দেন এই বার্ষিক আনন্দ উৎসবে। আয়োজন মূলত বনভোজন হলেও পরিবারের সদস্য পরিচিত ও প্রিয়জনকে কাছে পেয়ে খোশগল্পে মেতে ওঠেন সবাই।

মেমফিসে প্রায় সাতশতাধিক বাংলাদেশী বসবাস করেন। সেখানে বাংলাদেশীদের প্রায় সবাই গ্যাস স্টেশনের ব্যবসা করেন। ওই এলাকায় প্রায় আড়াইশ’র বেশি গ্যাস স্টেশনের মালিক এখন বাংলাদেশীরা। প্রথম দিকে ৪/৫ জনে মিলে পুজি জোগাড় করে সেখানে একটি একটি করে গ্যাস স্টেশন কেনেন বাংলাদেশীরা। এভাবে একজন বাংলাদেশী দলবদ্ধভাবে একাধিক ব্যবসার অংশীদার হয়ে ওঠেন।

ফলে সেখানে দিন দিন বেড়ে উঠছে এক এক শক্তিশালী বাংলাদেশী কমুউনিটি। মেমফিসের তারা সৌর্হাদ্য সম্প্রীতিতে ব্যবসা ও বসবাসের এক অনন্য নজীর সৃষ্টি করেছেন।

তাদের এই সাফল্য দেখতে সেখাসে প্রায়ই ছুটে যাচ্ছেন বাংলাদেশ সরকারের কূটনীতিক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।


 

 

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়