নিউইয়র্কে ‘স্বাধীনতার রঙ’ ছড়ালেন দেশবরেণ্য ৫২ চিত্রশিল্পী
প্রবাস নিউজ ডেস্কঃ
বাংলাদেশের শ্রেষ্ঠ চিত্রশিল্পীদের চিত্রকর্ম নিয়ে নিউইয়র্কের ম্যানহাটনে আয়োজিত 'কালার্স অব ফ্রিডম' শীর্ষক ৫ দিনব্যাপি আন্তর্জাতিক চিত্রপ্রদর্শনী শেষ হয়েছে।
স্থানীয় সময় গত ২৭ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টায় কয়েকশ চিত্রপ্রেমীদের উপচেপড়া ভিড়ের মাঝে প্রদশর্নী উদ্বোধন করেন বিশ্ববরেণ্য চিত্রশিল্পী মনিরুল ইসলাম।
আইবিটিভি ইউএসএ'র উদ্যোগে আন্তর্জাতিক এই চিত্রপ্রদর্শনীর আয়োজন করা হয়। বাংলাদেশি আমেরিকান আর্টিস্ট ফোরাম ও গ্যালারি চিত্রক সহযোগী হিসেবে কাজ করছে।

স্থানীয় সময় গত ২৭ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টায় কয়েকশ চিত্রপ্রেমীদের উপচেপড়া ভিড়ের মাঝে প্রদশর্নী উদ্বোধন করেন বিশ্ববরেণ্য চিত্রশিল্পী মনিরুল ইসলাম। ছবি: সংগৃহীত
উদ্বোধনী অনুষ্ঠানে আইবিটিভি'র ম্যানেজিং ডিরেক্টর জাকারিয়া মাসুদ, চেয়ারম্যান চিত্রশিল্পী মিলা হোসেন, বাংলাদেশি আমেরিকান আর্টিস্ট ফোরামে প্রেসিডেন্ট আর্থার আজাদ, সাধারণ সম্পাদক বিশ্বজিত চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ও চিত্রশিল্পী তাজুল ইমাম, বিশিষ্ট সাংবাদিক মাহমুদ উল্লাহসহ নিউইয়র্ক সিটি মেয়র অ্যারিক অ্যাডামসের পক্ষে বিশিষ্টজনরা বক্তব্য রাখেন। প্রদর্শনীর কিউরেটর হিসেবে ছিলেন জিয়াউল করিম।

ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক এই চিত্রপ্রদর্শনীতে চিত্রশিল্পী মোস্তফা মনোয়ার, রফিকুন নবী, মনিরুল ইসলাম, আবদুস শাকুর শাহ, হামিদুজ্জামান খান, শাহাবুদ্দিন আহমেদ, আবদুল বারেক আলভি, আফজাল হোসেন, রোকেয়া সুলতানা, শিশির ভট্টাচার্য, কনক চাপা চাকমাসহ ৫৭ জন শ্রেষ্ঠ চিত্রশিল্পীদের সেরা চিত্রকর্ম স্থান পেয়েছে।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








