অস্ট্রেলিয়ান ড্যাফোডিল অ্যালামনাই এবং উদ্যোক্তা উন্নয়নে ১০ মিলিয়ন
প্রবাস নিউজ ডেস্কঃ
অস্ট্রেলিয়ার সিডনিতে ড্যাফোডিল অ্যালামনাই অস্ট্রেলিয়ার পুনর্মিলনীতে অনুষ্ঠিত হয়েছে
বিশ্বব্যাপী ড্যাফোডিল অ্যালামনাইদের সমন্বিত অবদানের মাধ্যমে ১০ মিলিয়ন ডলারের একটি ক্রাউডফান্ড করা হবে। এ ফান্ড বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা অনাবাসিক ড্যাফোডিল অ্যালামনাইদের কল্যাণ, চাকরি নির্ধারণ এবং উদ্যোক্তা উন্নয়নে ব্যয় হবে। গত রোববার (২৪ সেপ্টেম্বর) অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠিত ড্যাফোডিল অ্যালামনাই অস্ট্রেলিয়ার পুনর্মিলনীতে ড্যাফোডিল ফ্যামিলির চেয়ারম্যান ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. সবুর খান এ ঘোষণা দেন।
অস্ট্রেলিয়াভিত্তিক ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উপস্থিতিতে এ ঘোষণা দেওয়া হয়। অনাবাসিক ড্যাফোডিল অ্যালামনাইরা এ তহবিলে সক্রিয়ভাবে অবদান রাখবেন। পুনর্মিলনীতে বিভিন্ন ব্যাচের ১৫০ জন ড্যাফোডিলের প্রাক্তন শিক্ষার্থী এবং তাঁদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। তাঁরা গবেষণা এবং ব্যবসার মতো ক্ষেত্রে দক্ষতা অর্জন করেছেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য এম লুৎফর রহমান এবং ড্যাফোডিল ফ্যামিলির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান উপস্থিত ছিলেন।
ইভেন্টে মো. সবুর খান আনুষ্ঠানিকভাবে অনাবাসিক ড্যাফোডিল অ্যালামনাই (এনআরডিএ) উদ্বোধন করেন। অস্ট্রেলিয়ার এ সমাবেশ বিভিন্ন দেশে অনুষ্ঠিত সফল ড্যাফোডিল প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনের একটি সিরিজের অংশ, যা ড্যাফোডিল পরিবারের মধ্যে স্থায়ী বন্ধনকে সুদৃঢ় ভিত্তির ওপর দাঁড় করাবে।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








