ঢাকা, ২০২৬-০৮-০১ | ১৭ শ্রাবণ,  ১৪৩৩

১১ রুশ কর্মকর্তা ও সিইসির ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

প্রবাস নিউজ ডেস্কঃ

প্রকাশিত: ২০:৫০, ৩০ সেপ্টেম্বর ২০২৩  

রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা ইউক্রেনের অঞ্চলগুলোয় গণভোট আয়োজনের সঙ্গে জড়িত কয়েকজন রুশ কর্মকর্তা ও দেশটির নির্বাচন কমিশনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য। 

শুক্রবার এ নিষেধাজ্ঞার ঘোষণা দেওয়া হয়েছে। এ নিয়ে গত বছর ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে ১ হাজার ৬০০ জনের বেশি রুশ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞা দিল লন্ডন। খবর এএফপির।

যুক্তরাজ্য জানিয়েছে, রাশিয়ার ১১ কর্মকর্তা ও দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিশনের (সিইসি) ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ইউক্রেনকে দুর্বল করতে এবং দেশটির আঞ্চলিক অখণ্ডতা হুমকির মুখে ফেলতে তাঁরা সরাসরি কাজ করেছেন।

নতুন নিষেধাজ্ঞা পাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন, সিইসির প্রধান মারিনা জাখারোভা, জ্যেষ্ঠ কর্মকর্তা নাতালিয়া বুদারিনা এবং রাশিয়ার দাবি করা খেরসন আঞ্চলিক প্রশাসনের প্রধান আন্দ্রেই আলেকশেঙ্কো। তাঁরাসহ নিষেধাজ্ঞা পাওয়া ১১ জনের সবার বিদেশে থাকা সম্পদ জব্দ করা হবে। এ ছাড়া তাঁরা ভিসা নিয়ে বাধার মুখে পড়বেন।

গত বছর অক্টোবরে ইউক্রেনের খেরসন, জাপোরিঝঝিয়া, দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চলে গণভোটের আয়োজন করে মস্কো। সম্প্রতি এই চার অঞ্চলসহ ক্রিমিয়ায় আবার ভোটের আয়োজন করা হয়। ১০ সেপ্টেম্বর ওই ভোট শেষ হয়েছে। ২০১৪ সালে ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপ দখল করে রাশিয়ার সঙ্গে যুক্ত করা হয়।

এসব গণভোটের জয় পাওয়ার দাবি করেছে ক্রেমলিন। তবে ইউক্রেন ও দেশটির পশ্চিমা মিত্ররা এই গণভোটকে জালিয়াতি বলেছে

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়