ঢাকা, ২০২৬-০৮-০১ | ১৭ শ্রাবণ,  ১৪৩৩

যুক্তরাষ্ট্রে ঢোকার অপেক্ষায় আরও কয়েক হাজার মানুষ

প্রবাস নিউজ ডেস্কঃ

প্রকাশিত: ২২:১৪, ২৭ সেপ্টেম্বর ২০২৩  

মেক্সিকো সীমান্তে অভিবাসন প্রত্যাশীদের যুক্তরাষ্ট্রে প্রবেশ ঠেকাতে হিমশিম খেতে হচ্ছে বাইডেন প্রশাসনকে। এরমধ্যেই অনেকটা মানবেতরভাবে যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত পাড়ি দেয়ার অপেক্ষায় হাজার হাজার মানুষ।

অভিবাসনপ্রত্যাশীদের প্রবেশ ঠেকাতে হিমশিম খেতে হচ্ছে মার্কিন সীমান্তরক্ষীদের। ছবি: এএফপি

অভিবাসনপ্রত্যাশীদের প্রবেশ ঠেকাতে হিমশিম খেতে হচ্ছে মার্কিন সীমান্তরক্ষীদের। 

সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

চলতি সেপ্টেম্বরে প্রায় দেড় লাখেরও বেশি প্রবেশ করেছেন যুক্তরাষ্ট্র। অভিবাসীদের ঢল ঠেকাতে বিপাকে পড়েছে বাইডেন প্রশাসন। পরিস্থিতি নিয়ন্ত্রণে বাড়তি সেনা মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র।

প্রতিবেদনে বলা হয়েছে, মেক্সিকোর অভিবাসন কেন্দ্রের কাছে জড়ো হয়েছেন হাজার হাজার মানুষ। তাদের লক্ষ্য যেকোনো মূল্যে সীমান্ত পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করবেন। তবে এতে বাধার মুখে পড়ছেন মেক্সিকোর নিরাপত্তারক্ষীদের।

এ ছাড়া সীমান্তে কঠোর নিরাপত্ত ব্যবস্থা নিশ্চিত করেছে মার্কিন কর্তৃপক্ষও। এসব অভিবাসনপ্রত্যাশীদের প্রবেশ ঠেকাতে হিমশিম খেতে হচ্ছে মার্কিন সীমান্তরক্ষীদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে বাড়তি সেনা মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র।

এদিকে সীমান্তে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করায় আটকে আছে শত পণ্যবাহী ট্রাক। এতে প্রায় একশ কোটি ডলার মূল্যের মূল্যের পণ্য রয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

এত নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও গেল শনিবার একদিনে রেকর্ড নয় হাজার অভিবাসন প্রত্যাশী মেক্সিকো সীমান্ত পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছেন। এখনও অব্যাহত রয়েছে তাদের প্রবেশ।

 

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়