এবার বিভিন্ন দেশের ২৮ কোম্পানির ওপর মার্কিন নিষেধাজ্ঞা
প্রবাস নিউজ ডেস্কঃ
রাশিয়াকে অস্ত্র সরবরাহের অভিযোগ এনে বিশ্বের বিভিন্ন দেশের ২৮ কোম্পানির ওপর বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করছে যুক্তরাষ্ট্র। সোমবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন এ তথ্য জানায়। খবর: রয়টার্স’র
সোমবার মার্কিন বাণিজ্য মন্ত্রণালয় চীন, রাশিয়া, ফিনল্যান্ড ও জামার্নির কোম্পানিসহ মোট ২৮টি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করেছে। মন্ত্রণালয়টি যুক্তরাষ্ট্রের রপ্তানি সম্পর্কিত নীতিমালা দেখাশোনা করে।
ইউক্রেন যুদ্ধে ব্যবহার হয় রাশিয়ার ড্রোন তৈরিতে ব্যবহৃত খুচরা যন্ত্রাংশ সরবরাহ করায় ১১টি চীনা ও পাঁচটি রুশ কোম্পানিকে কালো তালিকাভুক্ত করেছে মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়।
গত সপ্তাহে তেহরানের ড্রোন ও সামরিক বিমান নির্মাণকে কেন্দ্র করে ইরান, রাশিয়া, চীন ও তুরস্কের সাত ব্যক্তি ও চার প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দেয় ওয়াশিংটন। এর আগে ইরানের কাছে ড্রোন তৈরিতে ব্যবহৃত যন্ত্রাংশ বিক্রি ও সরবরাহের অভিযোগে চীনভিত্তিক পাঁচ প্রতিষ্ঠান ও এক ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র।
- সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী অহিদুর রহমান
- বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করতে
‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠন - যুক্তরাষ্ট্রে হজরত ঈসার (আ.) জীবনী নিয়ে প্রতিযোগিতার আয়োজন
- নির্বাচন থেকে সরে দাড়ালেন বাইডেন
- নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি হলেন বাংলাদেশি চৈতি
- যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রী হলেন টিউলিপ
- বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের গুরুত্ব
- মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বৈধ হওয়ার সুবর্ণ সুযোগ!
- যুক্তরাজ্যে নো ভিসা ফি বৃদ্ধির প্রতিবাদে হাইকমিশনের বিবৃতি
- সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫৫ লাখ টাকা দিল স্পেন প্রবাসীরা








