ঢাকা, ২০২৬-০৮-০২ | ১৭ শ্রাবণ,  ১৪৩৩

বাংলাদেশি পণ্যের সম্প্রসারণে প্রবাসীদের সহযোগিতা চান টিপু মুনশি

প্রবাস নিউজ ডেস্কঃ

প্রকাশিত: ১৯:৪৯, ২৭ সেপ্টেম্বর ২০২৩  

মেক্সিকোতে বাংলাদেশি পণ্যের বাজার সম্প্রসারণে প্রবাসীদের সহযোগিতা চেয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) মেক্সিকোতে বসবাসরাত বাংলাদেশি সম্প্রদায়ের সঙ্গে চ্যান্সারিতে অনুষ্ঠিত এক সুধী সমাবেশে যোগ দিয়ে এ মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানের শুরুতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

সমাবেশে দেওয়া বক্তব্যে টিপু মুনশি নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, বৈধপথে রেমিট্যান্স প্রেরণ এবং মেক্সিকোতে বাংলাদেশি পণ্যের বাজার সম্প্রসারণে সবার সহযোগিতা কামনা করেন। মেক্সিকোতে বসবাসরত মানুষের কল্যাণে সরকার সবসময় পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে বলে প্রতিশ্রুতি দেন।

এ সময় দেশটিতে বসবাসরত বাংলাদেশি নাগরিকরা মন্ত্রীর কাছে ভিসা চ্যালেঞ্জসহ কিছু বিষয়ে উদ্বেগ জানালে সেগুলো দ্রুত সমাধানে সরকারের পক্ষ থেকে সবধরনের সহযোগিতার আশ্বাস দেন।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির নেতৃত্বে এফবিসিসিআই, বিকেএমইএ, বিটিটিএলএমইএ, বিএপিআই, ইনসেপ্টাসহ একটি ১২ সদস্যের উচ্চ-পর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদল মেক্সিকো সফর করছেন।

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়